Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের শিল্পসমূহ, সেট-১

ভারতের শিল্পসমূহ


প্রশ্ন:১
ভারতীয় পাটজাত দ্রব্য কোন্ কোন্ দেশে রপ্তানি হয় ?

উত্তর: 
ভারতীয় পাটজাত দ্রব্য প্রধানত আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, ব্রিটিশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে রপ্তানি করা হয়।


প্রশ্ন:২
অনুসারী শিল্প কাকে বলে ?
উত্তর: 
পেট্রোকেমিক্যাল শিল্পের আশেপাশে ওই শিল্পের উৎপন্ন দ্রব্যের ভিত্তিতে বা ওই শিল্পে প্রয়ােজনীয় ক্ষুদ্র ক্ষুদ্র দ্রব্য সরবরাহের জন্য যে অসংখ্য ছােটো ছােটো শিল্প গড়ে ওঠে, তাকে অনুসারী শিল্প (Downstream Industry) বলে। মূল শিল্পের আশেপাশে কৃত্রিমতন্তু, রবার, প্লাস্টিক, পলিথিন, সার, কীটনাশক প্রভৃতি বহু অনুসারী শিল্প গড়ে ওঠে।


প্রশ্ন:৩
পলিমার ও ইলাস্টোমার কী ?

উত্তর: 
প্লাস্টিক, পলিথিন ও পলিপ্রােপিলিন উৎপাদনের প্রধান উপাদান হল—পলিমার এবং কৃত্রিম রাবার উৎপাদনের প্রধান উপাদান হল—ইলাস্টোমার।


প্রশ্ন:৪
লৌহ-ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজের প্রয়ােজন হয় কেন ?

উত্তর: 
প্রধানত দুটি কারণে লৌহ-ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়—
(১) কাঁচা লােহাকে শােধন করে ইস্পাত তৈরির সময় ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়। ম্যাঙ্গানিজ ব্যবহারের ফলে ইস্পাত আরও কঠিন ও দৃঢ় হয় এবং ক্ষয় প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি পায়। 
(২) সংকর ইস্পাত তৈরি করতেও ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়। যেমন—ম্যাঙ্গানিজ স্টিল, কার্বন স্টিল, ক্রোমিয়াম স্টিল তৈরি করার সময় কম বেশি পরিমাণ ম্যাঙ্গানিজের প্রয়ােজন হয়।


প্রশ্ন:৫
ভারতে তাঁতশিল্পের প্রধান চারটি কেন্দ্রের নাম লেখাে।

উত্তর: 
পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যে তাঁতশিল্প উন্নতি লাভ করেছে। 
পশ্চিমবঙ্গের 
(ক) ধনেখালি, 
(খ) শান্তিপুর, 
(গ) ফরাসডাঙা এবং 
(ঘ) ফুলিয়া তাঁতশিল্পের প্রধান চারটি কেন্দ্র।


প্রশ্ন:৬
দুর্গাপুরকে ‘ভারতের রুঢ়’ বলা হয় কেন ?

উত্তর: 
জার্মানির রাইন নদীর একটি উপনদী হল রুঢ়। এই রুঢ় অববাহিকা অঞ্চলে প্রচুর উন্নত মানের কয়লা পাওয়া যায়। স্থানীয় কয়লা সম্পদকে কেন্দ্র করে রুঢ়-শিল্পাঞ্চলে লৌহ-ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প ও রাসায়নিক শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। তেমনি ভারতের দামােদর নদী উপত্যকার রানিগঞ্জ, অন্ডাল প্রভৃতি কয়লাখনিকে কেন্দ্র করে দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং ও সিমেন্ট শিল্পের কারখানা গড়ে উঠেছে। এইজন্য দুর্গাপুরকে জার্মানির রুঢ় শিল্পাঞ্চলের সঙ্গে তুলনা করে ‘ভারতের রুঢ়’ বলা হয়।


প্রশ্ন:৭
ভারতীয় কার্পাস বস্ত্র কোন্ কোন্ দেশে রপ্তানি হয় ?

উত্তর: 
ভারতীয় কার্পাস বস্ত্র এশিয়ার শ্রীলঙ্কা, মায়ানমার, কাম্পুচিয়া, ইরাক এবং ইউরােপের জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ড প্রভৃতি দেশে রপ্তানি হয়।


প্রশ্ন:৮
লৌহ-ইস্পাত শিল্পের জন্য কী কী কাঁচামালের প্রয়ােজন হয় ?

উত্তর: 
লৌহ-ইস্পাত শিল্পে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালগুলি হল— লৌহ আকরিক, কোক কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলােমাইট, টাংস্টেন, ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল, সিসা, ভ্যানাডিয়াম, টিন, বালি, বায়ু ও জল। এইসব কাঁচামালগুলির মধ্যে কয়লা জ্বালানি হিসেবে, চুনাপাথর ও ডলােমাইট পরিশােধকরূপে ও ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল প্রভৃতি সংকর ধাতু হিসেবে লৌহ-ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়।


প্রশ্ন:৯
ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বােঝাে ?

উত্তর: 
যে শিল্পে প্রধান কাঁচামাল হিসেবে লৌহ-ইস্পাত এবং তৎসহ অপ্রধান কাঁচামাল হিসেবে তামা, দস্তা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতব পদার্থ এবং প্লাস্টিক, রবার, পিভিসি প্রভৃতি অধাতব পদার্থ ব্যবহার করে ছােটো-বড়াে শিল্পের প্রয়ােজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নির্মিত হয় তাকেই ইঞ্জিনিয়ারিং শিল্প বলে।


প্রশ্ন:১০
ভারতের কোথায় প্রথম পেট্রো-রাসায়নিক শিল্পকেন্দ্র স্থাপিত হয় ?

উত্তর: 
পশ্চিম ভারতের ট্রম্বেতে, ১৯৬৬ খ্রিস্টাব্দে ইউনিয়ন কার্বাইড লিমিটেডের পরিচালনায় ভারতের প্রথম পেট্রো-রাসায়নিক শিল্পকেন্দ্র স্থাপিত হয়।


Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল ?

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল      ভারতীয় জাতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল মূলত ভারতবাসীর আশা–আকাঙ্ক্ষা পূরণ ও ব্রিটিশবিরোধী ক্ষোভের হাত থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করার জন্যই।  জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য (১) কংগ্রেসের প্রথম অধিবেশন— উদ্দেশ্য ঘোষণা—বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে (১৮৮৫ খ্রি., ২৮ ডিসেম্বর) সভাপতির ভাষণে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রতিষ্ঠার নেপথ্যে চারটি মূল উদ্দেশ্যের কথা ঘোষণা করেছিলেন। এগুলি হল—   (i) ভাষাগত ও ধর্মীয় বৈচিত্রে ভরা ভারতের বিভিন্ন প্রদেশের দেশপ্রেমীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও একাত্মতা গড়ে তোলা, (ii) সম্প্রীতির দ্বারা জাতি, ধর্ম, প্রাদেশিকতার তুচ্ছ সংকীর্ণতা দূর করে জাতীয় সংহতির পথ প্রশস্ত করা, (iii) শিক্ষিতদের সুচিন্তিত মতামত গ্রহণ করে সামাজিক ও অন্যান্য সমস্যা সমাধানের উপায় নির্ণয় করা, (iv) ভারতের রাজনৈতিক অগ্রগতির জন্য ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণ করা।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 5

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয়?  উত্তরঃ ৫ বছর। প্রশ্নঃ বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে?  উত্তরঃ  ৬টি

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি