ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কী ?
গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কী ?
উত্তর:
যেসব ব্যাটারিয়া গ্রাম-রঞ্জকে রঞ্জিত হয় এবং যাদের কোশপ্রাচীর পুরু (150-200Å) এবং এর প্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান-এর পরিমাণ বেশি (90-95%) থাকে। তাদের গ্রাম-পজিটিভ (Gm+) ব্যাকটেরিয়া বলে।
অপরপক্ষে, যেসব ব্যাকটেরিয়া গ্রাম-রঞ্জকে রঞ্জিত হয় না এবং যাদের কোশপ্রাচীর পাতলা (75-120Å) এবং প্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান-এর পরিমাণ খুব কম (5-10%) থাকে তাদের গ্রাম-নেগেটিভ (Gm-) ব্যকটেরিয়া বলে।
অপরপক্ষে, যেসব ব্যাকটেরিয়া গ্রাম-রঞ্জকে রঞ্জিত হয় না এবং যাদের কোশপ্রাচীর পাতলা (75-120Å) এবং প্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান-এর পরিমাণ খুব কম (5-10%) থাকে তাদের গ্রাম-নেগেটিভ (Gm-) ব্যকটেরিয়া বলে।
প্রশ্ন:২
প্লাজমােডেসমাটা কাকে বলে ?
প্লাজমােডেসমাটা কাকে বলে ?
উত্তর:
পাশাপাশি দুটি উদ্ভিদকোশের কোশপ্রাচীরের ছিদ্রপথে কোশান্তর সংযােগরক্ষাকারী সাইটোপ্লাজমীয় অংশগুলিকে প্লাজমােডেসমাটা (plasmodesmata) বলে। এদের মাধ্যমে দুটি উদ্ভিদকোশের মধ্যে সংযােগ স্থাপিত হয়।
প্রশ্ন:৩
ক্রোমােটোফোর কাকে বলে ?
উত্তর:
সালােকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল ইত্যাদির আদিকোশের রঞ্জক পদার্থযুক্ত অঙ্গাণুগুলিকে ক্রোমাটোফোর (Chromotophore) বলে।
প্রশ্ন:৪
মাইসেলি কাকে বলে ?
মাইসেলি কাকে বলে ?
উত্তর:
প্রতিটি মাইক্রোফাইব্রিল যে অসংখ্য অতি সূক্ষ্ম (100 Å) তন্তু দিয়ে গঠিত, তাদের মাইসেলি (Mycelli) বলে।
প্রশ্ন:৫
মাইক্রোফাইব্রিল কী ?
মাইক্রোফাইব্রিল কী ?
উত্তর:
কোশপ্রাচীরের গায়ে সেলুলােজ দিয়ে গঠিত যে অসংখ্য সূক্ষ্ম তন্তু (250 Å) সমান্তরালভাবে সাজানাে থাকে, তাদের মাইক্রোফাইব্রিল (microfibril) বলে।
প্রশ্ন:৬
গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর:
গ্রাম-পজিটিভ কক্কাস—ডিপ্লোকক্কাস নিউমােনি (Diplococcus pneumoniae), স্ট্রেপটোকক্কাস, নিউমােকক্কাস, স্ট্যাফাইলােকক্কাস।
গ্রাম-পজিটিভ ব্যাসিলাস—ক্লসট্রিডিয়াম টিটেনি (Clostridium tetani)।
গ্রাম-নেগেটিভ কক্কাস—মেনিঙ্গোকক্কাস, গোনােকক্কাস।
গ্রাম-নেগেটিভ ব্যাসিলাস—এসচেরিচিয়া কোলাই (Escherichia coli), কোমা ব্যাসিলাস, প্লেগ ব্যাসিলাস।

প্রশ্ন:৭
গ্যাস-ভ্যাকুল কোথায় পাওয়া যায় ?
গ্যাস-ভ্যাকুল কোথায় পাওয়া যায় ?
উত্তর:
গ্যাস-ভ্যাকুল (gas vacuole) নীলাভ-সবুজ শৈবালে পাওয়া যায়। এই ধরনের ভ্যাকুওল শৈবালদের জলে ভেসে থাকতে সাহায্য করে।
প্রশ্ন:৮
মেসােজোম কাকে বলে ? লাইসােজোমের সঙ্গে এর পার্থক্য দেখাও।
মেসােজোম কাকে বলে ? লাইসােজোমের সঙ্গে এর পার্থক্য দেখাও।
উত্তর:
মেসােজোম ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের পরিধির দিকে অবস্থিত কোশপর্দা সংলগ্ন একপ্রকারের কুণ্ডলীকৃত অংশবিশেষ। এটি ব্যাকটেরিয়ার বিভাজনের সময় কোশপ্রাকার গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। অপরপক্ষে, লাইসােজোম হল প্রাণীকোশের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দাঘেরা উৎসেচকপূর্ণ থলির মতাে অঙ্গাণু যা কোশ অভ্যন্তরীয় পরিপাকে সাহায্য করে।
প্রশ্ন:৯
সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ারের পার্থক্য দেখাও।
সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ারের পার্থক্য দেখাও।
উত্তর:
প্রাণীকোশের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে রাইবােপ্রােটিন নির্মিত দু-মুখ খােলা পিপে আকৃতিবিশিষ্ট যে কণা বা অঙ্গাণু থাকে, যারা কোশ বিভাজনকালে বেমতত্ত্ব গঠনে সাহায্য করে, তাদের সেন্ট্রিওল (Centriole) বলে।
অপরপক্ষে, নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমােজোমের মুখ্য খাঁজ অংশে ক্রোমােমিয়ার ও ক্রোমাটিন বস্তু দিয়ে গঠিত যে ঘন অংশের সাহায্যে ক্রোমােজোমের ক্রোমাটিড দুটি পরস্পরের সঙ্গে সংলগ্ন থাকে, তাকে সেন্ট্রোমিয়ার (Centromere) বলে।

প্রশ্ন:১০
গ্লাইকোক্যালিক্স কী ?
গ্লাইকোক্যালিক্স কী ?
উত্তর:
কোনাে কোনাে প্রাণীকোশে কোশপর্দার বাইরে যে মিউকো-পলিস্যাকারাইড দিয়ে গঠিত আবরণ থাকে তাকে সেলকোট বা গ্লাইকোক্যালিক্স (Cellcoat or Glycocalyx) বালে।

Comments
Post a Comment