ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
ভাজক কলার দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
(i) কোশগুলি অপরিণত ও বিভাজনে সক্ষম।
(ii) কোশগুলির মাঝে কোনাে কোশান্তররন্ধ্র থাকে না।
প্রশ্ন:২
আদি ভাজক কলা কাকে বলে ?
উত্তর:
উদ্ভিদের কাণ্ড ও মূলের শীর্ষস্থানে অবস্থিত যে ভাজক কলা অন্য সকল ভাজক কলা সৃষ্টি করে, তাকে আদি ভাজক কলা বলে।
প্রশ্ন:৩
মাস ভাজক কলা কাকে বলে ?
উত্তর:
যে ভাজক কলা পরিস্ফুরণের পূর্ব দশায় ভ্রণে অবস্থান করে, তাকে মাস ভাজক কলা বলে।
প্রশ্ন:৪
প্রােক্যাম্বিয়াম কী ?
উত্তর:
অগ্রস্থ ভাজক কলার যে অংশ পরিবর্তিত হয়ে উদ্ভিদের সংবহন কলা বা নালিকা বান্ডিল গঠন করে, তাকে প্রােক্যাম্বিয়াম (Procambium) বলে।
প্রশ্ন:৫
কলা কাকে বলে ?
উত্তর:
উৎপত্তিগতভাবে এক, এরূপ সম বা বিষম আয়তন ও আকৃতির কতকগুলি কোশ যখন সংঘবদ্ধভাবে অবস্থান করে একে অপরের সহযােগিতায় একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে, তখন ওই কোশসমষ্টিকে কলা বা টিস্যু বলে।
প্রশ্ন:৬
গৌণ ভাজক কলা কাকে বলে ?
উত্তর:
প্রাথমিক স্থায়ী কলা থেকে উৎপন্ন বিভাজনক্ষম কলাকে গৌণ ভাজক কলা বলে।
প্রশ্ন:৭
ভাজক কলা কাকে বলে ?
উত্তর:
একই আকৃতিসম্পন্ন, পাতলা কোশপ্রাচীরবিশিষ্ট সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোশসমষ্টিকে ভাজক কলা বলে।
প্রশ্ন:৮
প্রাথমিক ভাজক কলা কী ?
উত্তর:
আদি ভাজক কলা থেকে সৃষ্ট যে কলা বিভাজিত হয়ে উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করে তাকে প্রাথমিক ভাজক কলা বলে।
প্রশ্ন:৯
প্লিরােম কী ?
উত্তর:
অগ্রস্থ ভাজক কলার যে অংশ কেন্দ্ৰস্তম্ভ গঠন করে, তাদের প্লিরােম (Plerome) বলে।
প্রশ্ন:১০
পরিস্ফুরণের দশা অনুসারে ভাজক কলা কত প্রকারের ও কী কী ?
উত্তর:
পরিস্ফুরণের দশা অনুসারে ভাজক কলা দু-প্রকারের, যথা—মাস ভাজক কলা ও আদি ভাজক কলা।

Comments
Post a Comment