ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
স্ট্রাটিফায়েড কলামনার এপিথেলিয়াম কোথায় থাকে ?
উত্তর:
আলজিহ্বা, পুরুষদের মূত্র নালির প্রশস্ত অংশে, স্নায়ুর অন্তঃআবরণীতে থাকে।
প্রশ্ন:২
ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় থাকে ?
উত্তর:
গবিনী, মূত্রাশয় ও মূত্রনালির ঊর্ধ্বাংশে থাকে।
প্রশ্ন:৩
গ্রন্থিময় এপিথেলিয়াম কোথায় পাওয়া যায় ? এই কলার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
গ্রন্থিময় এপিথেলিয়াম বিভিন্ন গ্রন্থির আবরণীতে থাকে।
যেমন—লালাগ্রন্থি, স্তনগ্রন্থি, ঘর্মগ্রন্থি ইত্যাদি।
বৈশিষ্ট্য—
(i) ক্ষরণে সাহায্য করে।
(ii) কোশগুলিতে গলগি বস্তুর প্রাচুর্যতা লক্ষ করা যায়।
প্রশ্ন:৪
যােগ কলায় পাওয়া যায় এমন কয়েকটি কোশের উদাহরণ দাও।
উত্তর:
যােগ কলার কয়েকটি কোশ হল—ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফাজ, অ্যাডিপােজ কোশ, মাস্ট কোশ ইত্যাদি।
প্রশ্ন:৫
বহিঃক্ষরা, অন্তঃক্ষরা ও মিশ্র গ্রন্থির উদাহরণ দাও।
উত্তর:
বহিঃক্ষরা গ্রন্থি—লালাগ্রন্থি,
অন্তঃক্ষরা গ্রন্থি—থাইরয়েড গ্রন্থি,
মিশ্রগ্রন্থি—অগ্ন্যাশয়।
প্রশ্ন:৬
যােগ কলার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
যােগ কলার দুটি বৈশিষ্ট্য হল—
(i) এই কলার কোশে ভিত্তিপর্দা থাকে না।
(ii) এই কলার কোশীয় উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি।
প্রশ্ন:৭
এককোশী ও বহুকোশী গ্রন্থির উদাহরণ দাও।
উত্তর:
এককোশী গ্রন্থি—গােবলেট কোশ,
বহুকোশী গ্রন্থি—লালাগ্রন্থি।
প্রশ্ন:৮
যােজক কলা বা যােগ কলা কাকে বলে ?
উত্তর:
যে কলা দেহের বিভিন্ন কলা বা অঙ্গসমূহের মধ্যে সংযােগ স্থাপন করে, তাকে যােগ কলা বলে।
প্রশ্ন:৯
স্ট্রাটিফায়েড কিউবয়ডাল এপিথেলিয়াম কোথায় থাকে ?
উত্তর:
স্তনগ্রন্থি, ঘর্মগ্রন্থির নালি, লালাগ্রন্থি ও অগ্ন্যাশয়ের নালি ইত্যাদি স্থানে থাকে।
প্রশ্ন:১০
স্ট্রাটিফায়েড স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় থাকে ?
উত্তর:
চর্ম, মুখবিবর, গ্রাসনালিতে এই কলা থাকে।

Comments
Post a Comment