Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের বৈচিত্রতা, সেট-১০

জীবের বৈচিত্রতা


প্রশ্ন:১
মারসুপিয়াম কী ?

উত্তর: 
ক্যাঙারুদের দেহগহ্বরের বাইরে যে চামড়ার থলি থাকে, তাকে মারসুপিয়াম বলে। এই থলির মধ্যে এদের অপরিণত শাবক পরিণত হয়।


প্রশ্ন:২
রেট্রোগ্রেসিভ রূপান্তর কাকে বলে ?

উত্তর: 
যে রূপান্তরে লার্ভা অবস্থায় যেসব বৈশিষ্ট্যাবলি বিদ্যমান তা পরিণত অবস্থার বিলুপ্ত হয়ে পরিণত প্রাণীর দেহে সরলীকৃত হয়, তাকে রেট্রোগ্রেসিভ রূপান্তর বলে। যেমন—অ্যাসিডিয়ার (Ascidia) লার্ভা দশায় উপস্থিত নােটোকর্ড, নার্ভকর্ড, সেরিব্রাল ভেসিকল পূর্ণাঙ্গ অবস্থায় বিলুপ্ত হয়ে যায়।


প্রশ্ন:৩
র‍্যাডুলা কী ?

উত্তর: 
কম্বােজ পর্বভুক্ত কতিপয় প্রাণীর বিশেষ করে আপেল শামুক, স্থল শামুক ইত্যাদির মুখবিবরের অঙ্কীয়তলে কাইটিন নির্মিত অসংখ্য দাঁতের সারিযুক্ত যে অঙ্গ খাদ্য চর্বণে সাহায্য করে, তাকে র‍্যাডুলা বলে।


প্রশ্ন:৪
লার্ভা কাকে বলে ?

উত্তর: 
ভ্রূণের পরবর্তী যে দশায় শিশুপ্রাণী আকার, গঠন, স্বভাব, বসতি, খাদ্যগ্রহণ, গমন, শ্বসন ইত্যাদি বিষয়ে জনিতৃ প্রাণীর থেকে আলাদা হয় এবং স্বাধীনভাবে জীবনযাপনে সক্ষম, তাদের লার্ভা বা শূক দশা বলে। মশা, প্রজাপতি, মথ, ব্যাং ইত্যাদি প্রাণীদের লার্ভা দশা থাকে।


প্রশ্ন:৫
তিমি মাছ নয় কেন ?

উত্তর: 
তিমি জলে বাস করলেও এরা স্তন্যপায়ী প্রাণী। এদের দেহে মাছের বৈশিষ্ট্য (ভেনাস হৃৎপিণ্ড, রশ্মিবিশিষ্ট পাখনা) থাকে না। এদের স্তনগ্রন্থি, মধ্যচ্ছদা উপস্থিত এবং হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট হওয়ায় এরা স্তন্যপায়ী প্রাণী।


প্রশ্ন:৬
রূপান্তর বা মেটামরফোসিস কাকে বলে ?

উত্তর: 
যে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে লার্ভা দশা থেকে পূর্ণাঙ্গ দশার সৃষ্টি হয়, তাকে রূপান্তর বা মেটামরফোসিস বলে।


প্রশ্ন:৭
অটোটমি ও রিজেনারেশন কাকে বলে ?

উত্তর: 
টিকটিকি এবং কয়েকপ্রকার গিরগিটির লেজ সহজেই খসে পড়ে। বিশেষ করে ভয় পেলে বা আঘাত পেলে। এদের লেজ খসে যাওয়াকে অটোটমি এবং পুনরায় লেজ সৃষ্টি হওয়াকে পুনরুৎপাদন বা রিজেনারেশন বলে।


প্রশ্ন:৮
অসম্পূর্ণ রূপান্তর কী ?

উত্তর: 
কোনাে কোনাে পতঙ্গের রূপান্তরে ডিম, লার্ভা, পিউপা ও পূর্ণাঙ্গ চারটি দশার পরিবর্তে ডিম, নিম্ফ ও পূর্ণাঙ্গ তিনটি দশা দেখা যায়। এরকম রূপান্তরকে অসম্পূর্ণ রূপান্তর বলে। গন্ধিপােকা (Leptocorisa), আরশােলা (Periplaneta) প্রভৃতি পতঙ্গে এরকম রূপান্তর দেখা যায়।


প্রশ্ন:৯
বুক-গিল ও বুক-লাং-এর পার্থক্য কী ?

উত্তর: 
বুক-গিল চিংড়ি ও কাঁকড়ার শাসঅঙ্গ। এদের দেহের অঙ্কীয়তলে ত্বক ভাঁজ হয়ে পাতার মতাে যে শ্বাসঅঙ্গ গঠন করে তাকে বুক-গিল বলে। এই রকম শ্বাসঅঙ্গ জলজ পরিবেশে শ্বাসকার্য চালানাের উপযােগী। অপরপক্ষে, মাকড়সা, কাঁকড়াবিছে প্রভৃতি প্রাণীর শ্বসঅঙ্গ হল বুক-লাং। এদের বহিঃত্বক ভাঁজ হয়ে বইয়ের পাতার মতাে শ্বাসঅঙ্গ গঠন করে, যা বায়বীয় পরিবেশে শাসকার্য চালানাের উপযােগী।


প্রশ্ন:১০
বাদুড় পাখি নয় কেন ?

উত্তর: 
বাদুড়ের দেহে পাখির বৈশিষ্ট্য থাকে না। যেমন—
(i) দেহ পালকাবৃত নয়। 
(ii) অগ্রপদ ডানায় রূপান্তরিত নয়। 
(iii) বক্ষে উড্ডয়ন পেশি থাকে না। 
(iv) স্টারনাম কীল অস্থিতে রূপান্তরিত নয়। 
(v) চোয়াল চঞ্চুতে রূপান্তরিত নয়; তাই বাদুড় পাখি নয়। অপরপক্ষে এদের স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য থাকায় এদের স্তন্যপায়ী প্রাণী বলে।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৭

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য প্রশ্ন:১ রােমের ক্রীতদাসদের প্রধান কাজকর্ম ছিল— (a) নিজের পুঁজি বিনিয়ােগ করে ব্যাবসা করা (b) যুদ্ধবন্দিদের ক্রয় করা (c) প্রভুর সঙ্গে অংশীদারিত্বের ব্যাবসা করা (d) প্রভূর জমিতে চাষবাস করা