ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
মিউজিয়াম কী ?
উত্তর:
যে প্রতিষ্ঠানে চিত্রকলা, ঐতিহাসিক নিদর্শন, বৈজ্ঞানিক ট্যাক্সোনােমি অধ্যয়নের জন্য উপাদানগুলি জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শন করা হয় তাকে মিউজিয়াম বলে।
প্রশ্ন:২
এক্স সিটু সংরক্ষণ কী ?
উত্তর:
বিভিন্ন দেশের গাছকে উদ্ভিদ উদ্যানে রােপণ ও প্রতিপালিত করা। বাইরে থেকে আনা উদ্ভিদকে সংরক্ষিত করাকে এক্স সিটু সংরক্ষণ বলে।
প্রশ্ন:৩
কোন্ বহিরাগত চরিত্রের দিক থেকে পাখিদের সঙ্গে সরীসৃপের মিল আছে ?
উত্তর:
(i) উভয়ের চারটি বাহু আছে,
(ii) ত্বকে আঁশ উপস্থিত,
(iii) অবসারণী ছিদ্র উপস্থিতি,
(iv) অঙ্গুলিতে নখর উপস্থিত।
প্রশ্ন:৪
ছদ্ম-সিলোমীয় প্রাণী কী ?
উত্তর:
যেসব প্রাণীর দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির মধ্যবর্তী স্থানটি ব্লাস্টোসিলাের অবশিষ্টাংশ, যা মেসােডার্মাল পেরিটোনিয়ামে আবৃত নয়। উদাহরণ—গােলকৃমি।
প্রশ্ন:৫
সিলােম কী ?
উত্তর:
প্রাণীদের দেহমধ্যস্থ যে গহ্বর মেসােডার্মের বহিস্থ সােমাটিক স্তর ও অন্তঃস্থ ভিসেরাল স্তরের মাঝখানে অবস্থিত ও পেরিটোনিয়াম দ্বারা আবৃত, তাকে সিলােম বলে।
প্রশ্ন:৬
একটি একান্ত নিজস্ব বৈশিষ্ট্য দ্বারা কীভাবে মাছকে শনাক্ত করা যায় ?
উত্তর:
মাছের রশ্নিবিশিষ্ট জােড় ও বিজোড় পাখনা এবং ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত থাকায় মাছকে শনাক্ত করা যায়।
প্রশ্ন:৭
প্রতিসমতা কী ? কয় প্রকার ও কী কী ?
উত্তর:
প্রাণীদেহের ভারসাম্যপূর্ণ অংশসমূহ বা একটি মধ্যরেখীয় তলের বিপরীত পাশের সজ্জারীতিকে প্রতিসমতা বলে। এটি 5 প্রকার—
(i) গােলীয় প্রতিসমতা
(ii) অরীয় প্রতিসমতা
(iii) দ্বিঅরীয় প্রতিসমতা
(iv) দ্বিপার্শ্বীয় প্রতিসমতা
(v) অপ্রতিসাম্য।
প্রশ্ন:৮
উদ্ভিদ উদ্যান কী ?
উত্তর:
যে বিশেষ উদ্যানে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত সজীব গাছকে বিজ্ঞানসম্মত ভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রতিপালন করা হয়, তাকে উদ্ভিদ উদ্যান বলে।
প্রশ্ন:৯
ক্রাস্টেসিয়া শ্রেণির বৈশিষ্ট্য ও উদাহরণ দাও।
উত্তর:
(i) মস্তক ও বক্ষ মিলে শিরােবক্ষ গঠিত হয়েছে।
(ii) শিরােবক্ষে পাঁচজোড়া পা উপস্থিত।
উদাহরণ—Macrobrachium rosenbergii.
প্রশ্ন:১০
কেবলমাত্র সামুদ্রিক প্রাণীর পর্বটির নাম কী ? ওই পর্বের একটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
একাইনােডার্মাটা। এই পর্বভুক্ত প্রাণীদের কন্টকময় ত্বক উপস্থিত।

Comments
Post a Comment