ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
এপিপােগিয়াম কী ?
উত্তর:
মূলবিহীন সপুষ্পক উদ্ভিদকে এপিপােগিয়াম বলে,
যেমন—ক্ষুদেপানা (wolffia sp.)।
প্রশ্ন:২
ফুলের দুটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
(i) ফুল একটি পরিবর্তিত বিটপ।
(ii) ফুল উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে।
প্রশ্ন:৩
প্রতিমুখ উপরিপন্ন পত্রবিন্যাস কাকে বলে ?
উত্তর:
যে প্রতিমুখ পত্রবিন্যাসে পর্ব থেকে উৎপন্ন পাতা জোড়া তার উপরের এবং নীচের জোড়ার সঙ্গে একইতলে অবস্থান করে, তাকে প্রতিমুখ উপরিপন্ন পত্রবিন্যাস বলে।
যেমন—পেয়ারা পাতা।
প্রশ্ন:৪
অসম্পূর্ণ ফুল কাকে বলে ?
উত্তর:
যে ফুলে এক বা একাধিক পুষ্পস্তবক থাকে না, তাকে অসম্পূর্ণ ফুল বলে।
যেমন—কুমড়াে (পুংস্তবক বা স্ত্রীস্তবক থাকে না), রজনিগন্ধা (বৃতি থাকে না)।
প্রশ্ন:৫
পত্র-নকশা কী ?
উত্তর:
পর্যাপ্ত সূর্যালােক পাওয়ার জন্য অনেক উদ্ভিদে পাতাগুলি বিশেষ পদ্ধতিতে সাজানাে থাকে, ফলে বিশেষ ধরনের নকশা সৃষ্টি হয়। পাতাগুলির এরূপ বিন্যাসের ফলে যে নকশা সৃষ্টি হয় তাকে পত্ৰ-নকশা বলে। মুক্তাঝুরি গাছে পত্র-নকশা দেখা যায়।
প্রশ্ন:৬
সম্পূর্ণ ফুল কাকে বলে ?
উত্তর:
যে ফুলের চারটি পুষ্পস্তবকই থাকে, তাকে সম্পূর্ণ ফুল বলে।
যেমন—জবা, অপরাজিতা, মটর ইত্যাদি।
প্রশ্ন:৭
প্রতিমুখ তির্যকপন্ন পত্রবিন্যাস কাকে বলে ?
উত্তর:
যে প্রতিমুখ পত্রবিন্যাসে একটি পর্ব থেকে উৎপন্ন পাতা জোড়া উপর বা নীচের পাতা জোড়ার সঙ্গে সমকোণে অবস্থান করে, তাকে প্রতিমুখ তির্যকপন্ন পত্রবিন্যাস বলে।
যেমন—আকন্দ।
প্রশ্ন:৮
আদর্শ ফুল কাকে বলে ?
উত্তর:
যে ফুলের পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ এবং চারটি স্তবক, যথা—বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক উপস্থিত, তাকে আদর্শ ফুল বলে।
যেমন—জবা, ধুতরাে।
প্রশ্ন:৯
স্টিপেল বা উপপত্রক কাকে বলে ?
উত্তর:
পক্ষল যৌগপত্রের পত্রকের কক্ষের নীচে ক্ষুদ্র উপপত্রের মতাে অংশ থাকলে, তাকে উপপত্রক বা স্টিপেল বলে।
যেমন—শিম।
প্রশ্ন:১০
উদাহরণ দাও—পত্ৰকণ্টক, পর্ণবৃন্ত, পত্রাকর্ষ, পত্রাঙ্কুশ।
উত্তর:
পত্ৰকণ্টক—ফণীমনসা,
পর্ণবৃন্ত—আকাশমনি,
পত্রাকর্ষ—মটর,
পত্রাঙ্কুশ—বিগোনিয়া।

Comments
Post a Comment