Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-১

উদ্ভিদ শারীরবৃত্ত


প্রশ্ন:১
C3 ও C4 উদ্ভিদ কাদের বলে ?

উত্তর: 
কেলভিন চক্র সম্পন্নকারী উদ্ভিদে সালােকসংশ্লেষে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ 3-কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA)। এইজন্য এদের C3 উদ্ভিদ বলে। C3 উদ্ভিদ— Mangifera indica, Chlorella sp.
অপরদিকে হ্যাচ এবং স্ল্যাক পথে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ 4-কার্বন যুক্ত অক্সালাে অ্যাসিটিক অ্যাসিড  (OAA) এইজন্য এদের C4 উদ্ভিদ বলে। C4 উদ্ভিদ—আখ, ভুট্টা, সরগাম ইত্যাদি।


প্রশ্ন:২
ক্লোরােফিল-a কে প্রধান সালােকসংশ্লেষীয় রঞ্জক বলা হয় কেন ?

উত্তর: 
সালােকসংশ্লেষকারী সকল সবুজ উদ্ভিদে (ব্যাকটেরিয়া ব্যতীত) ক্লোরােফিল-a বর্তমান এবং ক্লোরােফিল-a রঞ্জকই একমাত্র আলােক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে, তাই একে সালােকসংশ্লেষীয় প্রধান রঞ্জক বলে। অন্যান্য রঞ্জকগুলিকে সহায়ক রঞ্জক (accessory pigments) বলে।


প্রশ্ন:৩
প্রােটোক্লোরােফিল কী ?

উত্তর: 
আলােকের অনুপস্থিতিতে ক্লোরােফিল অণুর চতুর্থ পাইরল বলয়ের দুটি হাইড্রোজেন অণু যুক্ত হতে পারে না। এই অবস্থায় ক্লোরােফিলের গঠনকে প্রােটোক্লোরােফিল বলে।


প্রশ্ন:৪
কেলভিন চক্রে কোনটি প্রকৃত বিজারণ বিক্রিয়া ?

উত্তর: 
কেলভিন চক্রে যে বিক্রিয়ায় 1, 3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে 3-ফসফোগ্লিসার‍্যালডিহাইড উৎপন্ন করে, তাকে প্রকৃত বিজারণ বিক্রিয়া বলে।


প্রশ্ন:৫
অ্যালবিনাে কী ?

উত্তর: 
ক্লোরােফিল সৃষ্টিকারী জিনের অভাবে ক্লোরােফিল সংশ্লেষ ব্যাহত হয়। এই অবস্থায় ক্লোরােফিলবিহীন উদ্ভিদকে অ্যালবিনাে উদ্ভিদ বলে।


প্রশ্ন:৬
আলােকশ্বসন (Photorespiration) কাকে বলে ?

উত্তর: 
আলােকের তীব্রতায় ও অধিক O2 ঘনত্বে সবুজ উদ্ভিদকোশে যে অতিরিক্ত CO2-কে যুক্ত করে শ্বসন ঘটে, ফলে বাড়তি CO2 নির্গত হয়, তাকে আলােক শ্বসন বলে। অধিক O2 ঘনত্বে Rubisco উৎসেচক RuBP-এর সঙ্গে CO2-কে যুক্ত না করে O2-কে যুক্ত করে ফসফোগ্লাইকোলেট উৎপন্ন করে।


প্রশ্ন:৭
ক্লোরােসিস কাকে বলে ?

উত্তর: 
ম্যাগনেশিয়াম, লৌহ, নাইট্রোজেন ইত্যাদি মৌলের কোনাে একটির অভাবে ক্লোরােফিল বিনষ্ট হয়ে যায়, ফলে গাছের পাতা হলদে হয়ে যায়। গাছের এরূপ অবস্থাকে ক্লোরােসিস বলে।


প্রশ্ন:৮
ভারবার্গের মতবাদ (Warburg's effect) কী ?

উত্তর: 
পরিবেশে O2-এর অধিক ঘনত্ব সালােকসংশ্লেষের হার কমায়। অধিক O2 ঘনত্বে এই সালােকসংশ্লেষের হার কমানাের ঘটনাকে ভারবার্গের মতবাদ বলে। ওরজেন ও বােইস (1971)-এর মতে অধিক O2 ঘনত্বে RuBP, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে আলােকশ্বসন ঘটায়।


প্রশ্ন:৯
সালােকসংশ্লেষীয় একক (Photosynthetic unit-PSU) কী ?

উত্তর: 
রঞ্জক অণুর একটি ক্ষুদ্রতম গােষ্ঠী যা আলােক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে বা আলােক-রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে সালােকসংশ্লেষীয় একক বলে। এটি একটি বিক্রিয়া কেন্দ্র (Reaction centre) এবং আলােকগ্রাহী অংশ (Light harvesting complex) নিয়ে গঠিত। বিক্রিয়া কেন্দ্রে ক্লোরােফিল- aP700 বা P680 থাকে এবং আলােকগ্রাহী অংশে প্রায় 200 টি অন্যান্য রক অণু থাকে। এটি পুনরায় অ্যান্টেনা রঞ্জক অণু এবং কোর রঞ্জক অণুর সমন্বয়ে গঠিত।


প্রশ্ন:১০
অ্যানঅক্সিজেনিক ফোটোসিন্থেসিস কাকে বলে ?

উত্তর: 
ব্যাকটেরিয়ার সালােকসংশ্লেষে O2 উৎপন্ন হয় না বলে একে অ্যানঅক্সিজেনিক ফোটোসিন্থেসিস বলে। এক্ষেত্রে জলের পরিবর্তে ইলেকট্রন দাতা হিসেবে H2S ব্যবহার হয়—ফলে O2 নির্গমন হয় না।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৭

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য প্রশ্ন:১ রােমের ক্রীতদাসদের প্রধান কাজকর্ম ছিল— (a) নিজের পুঁজি বিনিয়ােগ করে ব্যাবসা করা (b) যুদ্ধবন্দিদের ক্রয় করা (c) প্রভুর সঙ্গে অংশীদারিত্বের ব্যাবসা করা (d) প্রভূর জমিতে চাষবাস করা