ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
অনিয়ত পুষ্পবিন্যাস কাকে বলে ?
উত্তর:
যে পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটি অনির্দিষ্টভাবে বৃদ্ধি পায়, পুষ্পদণ্ডের শীর্ষে কোনাে ফুল সৃষ্টি হয় না এবং ফুলগুলি পুষ্পদণ্ডের ওপর অগ্রোন্মুখভাবে প্রস্ফুটিত হয়, তাকে অনিয়ত পুষ্পবিন্যাস বলে।
যেমন—সরষে, রজনীগন্ধা ইত্যাদি।
প্রশ্ন:২
কোরিম্ব পুষ্পবিন্যাস কী রকমের ?
উত্তর:
এইরকম অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরিদণ্ড অনির্দিষ্টভাবে বৃদ্ধি পায় এবং মঞ্জরিদণ্ডের আগায় উৎপন্ন ফুলগুলির বৃন্তিকাগুলি অসমান হয়। মঞ্জরিদণ্ডের নীচ থেকে ওপরের দিকে ক্রমান্বয়ে বড়াে থেকে ছােটো বৃন্ত সমন্বিত ফুলগুলি এমনভাবে সজ্জিত থাকে মনে হয় ফুলগুলি একই তলে সজ্জিত আছে।
যেমন—কালকাসুন্দা।
প্রশ্ন:৩
চমসা মঞ্জুরি বা স্প্যাডিক্স পুষ্পবিন্যাস কাকে বলে ?
উত্তর:
এরকম অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরিদণ্ডটি অপেক্ষাকৃত দীর্ঘ, স্থূল ও রসালাে হয় এবং এটি এক বা একাধিক চমসা নামক বৃহদাকার মঞ্জরিপত্র দ্বারা আবৃত থাকে। মঞ্জরিদণ্ডের ওপরের দিকে পুংপুষ্প এবং নীচের দিকে স্ত্রীপুষ্প এবং মাঝখানে ক্লীবপুষ্প থাকে। ওল, কচু প্রভৃতি ফুলের পুষ্পবিন্যাস এই প্রকৃতির।
প্রশ্ন:৪
সায়াথিয়াম পুষ্পবিন্যাস কাকে বলে ?
উত্তর:
যে বিশেষ পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটি সীমিত বৃদ্ধি পেয়ে উত্তলাকার পুষ্পাধার গঠন করে এবং পুষ্পাধারের কেন্দ্রে কেবল গর্ভপত্র সমন্বিত একটি দীর্ঘ স্ত্রীপুষ্প থাকে ও তাকে বেষ্টন করে কেবল পুংকেশর সমন্বিত অসংখ্য পুংপুষ্প অবস্থান করে এবং সম্পূর্ণ মঞ্জরিটি একটি মঞ্জরিপত্র দ্বারা আবৃত থাকে, তাকে সায়াথিয়াম বলে। লাল পাতায় এইরকম পুষ্পবিন্যাস দেখা যায়।
প্রশ্ন:৫
ডিম্বক কাকে বলে ?
উত্তর:
ডিম্বাশয়ে অবস্থিত অমরার সঙ্গে যুক্ত এক বা একাধিক ক্ষুদ্র ডিম্বাকার গঠনকে ডিম্বক বা ওভিউল বলে।
প্রশ্ন:৬
হাইপ্যানথােডিয়াম পুষ্পবিন্যাস কাকে বলে ?
উত্তর:
যে বিশেষ প্রকার পুষ্পবিন্যাসে পুষ্পমঞ্জরিটি ফাঁপা, গােলাকার, রসালাে হয় এবং পুষ্পাধারের ওপরের দিকে অবৃন্তক পুংপুষ্প এবং নীচের দিকে অবৃন্তক স্ত্রীপুষ্পগুলি অবস্থান করে, তাকে হাইপ্যানথােডিয়াম বলে।
যেমন—ডুমুর ও বটের এইরকম পুষ্পবিন্যাস।
প্রশ্ন:৭
ডেফিনেটিভ নিউক্লিয়াস কাকে বলে ?
উত্তর:
সস্যল উদ্ভিদের ডিম্বকের ভ্ৰণস্থলীর মাঝখানে যে ডিপ্লয়েড নিউক্লিয়াস (2n) থাকে, তাকে নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস বলে।
প্রশ্ন:৮
আম্বেল বা ছত্রমঞ্জরি পুষ্পবিন্যাস কী রকমের ?
উত্তর:
এক্ষেত্রে মঞ্জরিদণ্ডটি সংকুচিত এবং মঞ্জরিদণ্ডের আগায় সমদৈর্ঘ্যসম্পন্ন পুষ্পবৃন্তিকাগুলি ছাতার মতো সাজানো থাকে। যেমন—থানকুনি, ধনে, মৌরি।
প্রশ্ন:৯
মুণ্ডক বা ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস কাকে বলে ?
উত্তর:
এইপ্রকার অনিয়ত পুষ্পবিন্যাসে প্রধান অক্ষটি স্থূল ও প্রসারিত হয়ে পুষ্পাধার সৃষ্টি করে। পুষ্পাধারের ওপর অসংখ্য পুষ্পিকা প্রান্ত থেকে কেন্দ্রের দিকে প্রস্ফুটিত হয়। পরিধির দিকের পুষ্পিকাগুলিকে প্রান্তপুষ্পিকা এবং কেন্দ্রের দিকের পুষ্পিকাগুলিকে মধ্যপুষ্পিকা বলে।
যেমন—সূর্যমুখী, গাঁদা প্রভৃতি।
প্রশ্ন:১০
নিয়ত পুষ্পবিন্যাস কাকে বলে ?
উত্তর:
যে পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটি সীমিত বৃদ্ধিসম্পন্ন হয়, পুষ্পদণ্ডের শীর্ষে ফুল জন্মায় এবং ফুলগুলি পুষ্পদণ্ডের উপর নিম্নোমুখভাগে প্রস্ফুটিত হয়, তাকে নিয়ত পুষ্পবিন্যাস বলে।
যেমন—জবা, বেল ইত্যাদি।

Comments
Post a Comment