ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কোন্ ইস্ট্রোজেন-এর ক্রিয়াই প্রধান ?
উত্তর:
β-ইস্ট্রাডাইঅল।
প্রশ্ন:২
সােডিয়াম ও পটাশিয়াম আয়নের বিপাক কোন্ হরমােনের প্রভাবে হয় ?
উত্তর:
অ্যালডােস্টেরন।
প্রশ্ন:৩
সেমিসারকুলার ডাক্ট কোন্ ধরনের সাম্যের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর:
প্রশ্ন:৪
স্নায়ু উদ্দীপনা একমুখী—কারণ দাও।
উত্তর:
কারণ নিউরােট্রান্সমিটার শুধুমাত্র অ্যাক্সন প্রান্তে অবস্থিত, কিন্তু ডেনড্রাইট বা কোশদেহে থাকে না। সেই কারণে উদ্দীপনা কোশদেহ বা ডেনড্রাইটে পৌছালেও মুক্ত হতে পারে না।
প্রশ্ন:৫
ট্রপিক হরমােন কী ?
উত্তর:
ট্রপিক হরমােন হল সেই হরমােন যা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে উদ্দীপিত করে হরমােন ক্ষরণে সাহায্য করে।
প্রশ্ন:৬
শুক্রথলির মধ্যে শুক্রাশয়ের প্রবেশ কোন্ হরমােনের প্রভাবে হয় ?
উত্তর:
টেস্টোস্টেরন।
প্রশ্ন:৭
কাজ লেখাে—(i) কর্টির যন্ত্র, (ii) পনস ভ্যারিওলি, (iii) গ্যাস্টেটরি কোশ।
উত্তর:
(i) কর্টির যন্ত্র—শ্রবণ অঙ্গ। শ্রবণ গ্রাহক উপস্থিত।
(ii) পনস ভ্যারিওলি— লঘুমস্তিষ্কের একটি অর্ধগােলক থেকে অপর গােলকে উদ্দীপনা বহন করে। দেহের দুপাশের পেশির সঞ্চালনার মধ্যে সমন্বয় সাধন করে।
(iii) গ্যাস্টেটরি কোশ— স্বাদ অনুভূতি প্রদান করে।
প্রশ্ন:৮
বেশিরভাগ লােক যারা পাহাড় অঞ্চলে বসবাস করে, গয়টার-এ বেশি আক্রান্ত হয়। কারণ লেখাে।
উত্তর:
ঠান্ডা আবহাওয়ায় ATP-এর প্রয়ােজন বৃদ্ধি পায় এবং অধিক উচ্চতাযুক্ত স্থানে ঋণাত্মক (-ve) ফিডব্যাক দ্বারা থাইরয়েড হরমােন ক্ষরণ নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে উচ্চ পার্বত্য অঞ্চলে আয়ােডিনের অভাবেও গয়টার দেখা যায়।
প্রশ্ন:৯
বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তু সঠিকভাবে ও পরিষ্কার দেখার জন্য চক্ষুর বিভিন্ন প্রকার অভ্যন্তরীণ পরিবর্তনকে বিজ্ঞানের ভাষায় কী বলবে ?
উত্তর:
অভিযােজন (accommodation)।
প্রশ্ন:১০
ম্যাকুলা কোন্ ধরনের সাম্যের সঙ্গে জড়িত ?
উত্তর:
স্থিতি (static)।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ১১[PREV]
⚡মানব শারীর বিদ্যা, সেট ১৩[NEXT]
✸✸✸

Comments
Post a Comment