বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কবজির কোন্ অস্থিটি সবথেকে বেশি ভঙ্গুর ?
উত্তর:
স্ক্যাফয়েড (scaphoid)।
প্রশ্ন:২
আলনার কোন্ অংশটিকে কনুই বলে ?
উত্তর:
অলিক্রেনন (olecranon)।
প্রশ্ন:৩
কোনগুলি সত্য পঞ্জরাস্থি, মিথ্যা পঞ্জরাস্থি এবং ভাসমান পঞ্জরাস্থি ?
উত্তর:
সত্য পঞ্জরাস্থি (জোড়া 1-7),
মিথ্যা পঞ্জরাস্থি (জোড়া 8-12) এবং
প্রশ্ন:৪
মহিলা ও পুরুষদের পেলভিক ব্রিম (Pelvic brim)-এর মধ্যে পার্থক্য কী ?
উত্তর:
মহিলাদের ক্ষেত্রে এটি বেশি বড়াে ও ডিম্বাকার। পুরুষদের দেহে এটির আকার হৃৎপিন্ডের মতাে।
প্রশ্ন:৫
পেকটোরাল (স্কন্ধ) গার্ডল গঠনকারী অস্থিসমূহের নাম লেখাে।
উত্তর:
ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা।
প্রশ্ন:৬
পায়ের কোন্ অস্থিটি দেহের ওজন বহন করে ?
উত্তর:
টিবিয়া (Tibia)।
প্রশ্ন:৭
কীভাবে পঞ্জরাস্থি গ্রীবাদেশীয় কশেরুকার সঙ্গে সংযুক্ত থাকে ?
উত্তর:
মস্তকের ফ্যাসেট কশেরুকার দেহের ফ্যাসেটের সঙ্গে যুক্ত থাকে। টিউবারকলের আর্টিকুলার অংশটি কশেরুকার বিপরীত দিকের একটি প্রবর্ধকের ফ্যাসেটের (Facet) সঙ্গে যুক্ত হয়।
প্রশ্ন:৮
অ্যাসিটাবুলাম কোন্ অস্থির সকেট (socket) ?
উত্তর:
ফিমার।
প্রশ্ন:৯
নিতম্ব অস্থির কোন্ অংশটি ফিমার ও স্যাক্রাম-এর সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
ফিমার–অ্যাসিটাবুলাম।
স্যাক্রাম–অরিকিউলার তল।
প্রশ্ন:১০
হিউমেরাসে কোন্ অংশটি কনুই-এর রেডিয়াস ও আলনার সঙ্গে সুবিন্যস্ত থাকে ?
উত্তর:
রেডিয়াস–ক্যাপিচুলাম (capitulum) এবং রেডিয়াল ফসা (radial fossa)।
আলনা–ট্রকলিয়া (trochlea), কোরােনয়েড ফসা (coronoid fossa) এবং অলিক্রেনন ফসা (olecranon fossa)।

Comments
Post a Comment