বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
মানবদেহে এক অণু হিমােগ্লাবিনের সঙ্গে কত অণু O2 যুক্ত হতে পারে ?
উত্তর:
4 অণু।
প্রশ্ন:২
শব্দ উৎপাদনকারী অঙ্গটির নাম কী ?
উত্তর:
স্বরযন্ত্র বা স্বর প্রকোষ্ঠ।
প্রশ্ন:৩
এরিথ্রোসাইটে কেন শুধুমাত্র অবাত শ্বসন হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
অবাত শ্বসন করে এমন দুটি প্রাণীর নাম লেখাে।
উত্তর:
অ্যাসকারিস, লিভার ফ্লুক।
প্রশ্ন:৫
মানবদেহে প্রবাহী বায়ু, অবশিষ্ট বায়ু এবং ফুসফুসের মােট বায়ুধারণ ক্ষমতার স্বাভাবিক পরিমাপ কত ?
উত্তর:
500 ml, 1500 ml এবং 5800 ml।
প্রশ্ন:৬
মেরুদণ্ডীর শ্বাসরঞ্জকের নাম লেখাে।
উত্তর:
হিমােগ্লোবিন।
প্রশ্ন:৭
বক্ষগহ্বর এবং উদরের মধ্যের বিভাজকটির নাম লেখাে।
উত্তর:
মধ্যচ্ছদা।
প্রশ্ন:৮
একজন ব্যক্তি প্রথমে সর্বোচ্চ পরিমাণ বায়ু প্রশ্বাস-এর মাধ্যমে গ্রহণ করে ও সর্বোচ্চ পরিমাণ বায়ু পরিত্যাগ করে। নিষ্কাশিত বায়ুর পরিমাপের জন্য তুমি কোন্ শব্দ ব্যবহার করবে ?
উত্তর:
বায়ুধারকত্ব।
প্রশ্ন:৯
নাসা প্রকোষ্ঠকে বাক্কাল গহ্বরের থেকে কে পৃথক করে ?
উত্তর:
প্যালেট।
প্রশ্ন:১০
প্রতি মিনিটে স্বাভাবিক অবস্থায় মানুষ কতবার শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ করে ?
উত্তর:
স্বাভাবিক বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 12-14 বার।

Comments
Post a Comment