ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
পূর্ণবয়স্ক মানুষের 206টি অস্থি অ্যাক্সিয়াল ও অ্যাপেনডিকিউলার—দুটি ভাগে বিভক্ত থাকে। নিম্নলিখিত কোনগুলি অ্যাক্সিয়াল আর কোনগুলি অ্যাপেনডিকিউলার অস্থি ?
করােটি, ক্ল্যাভিকল, মেরুদণ্ড, স্কন্ধ গার্ডল, হিউমেরাস, পেলভিক গার্ডল এবং ফিমার।
উত্তর:
অ্যাক্সিয়াল কঙ্কাল—করােটি, মেরুদণ্ড।
অ্যাপেনডিকিউলার কঙ্কাল—ক্ল্যাভিকল (clavicle), স্কন্ধ গার্ডল, হিউমেরাস, পেলভিক গার্ডল, ফিমার।
প্রশ্ন:২
গ্রীবাদেশীয় কশেরুকার কোন্ অংশ পঞ্জরাস্থির সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
ফ্যাসেট (Facet) এবং ডেমিফ্যাসেট (Demifacet)।
প্রশ্ন:৩
ভার্টিব্রাল (Vertibral) ইন্টারভার্টিব্রাল (Intervertebral) ফোরামিনা (Foramina)-র কাজ কী ?
উত্তর:
ভার্টিব্রাল ফোরামিনা স্পাইনাল কর্ডকে আবদ্ধ রাখে।
ইন্টারভার্টিব্রাল ফোরামিনা স্পাইনাল স্নায়ুসমূহকে মেরুদণ্ড থেকে বাইরে যাওয়ার স্থান করে দেয়।
প্রশ্ন:৪
অ্যাক্সিয়াল কঙ্কাল তন্ত্রের হাইরয়েড (Hyoid) অস্থি অন্যান্য অস্থির থেকে কীভাবে পৃথক থাকে ?
উত্তর:
এটি অন্য কোনাে অস্থির সঙ্গে সংযুক্ত থাকে না।
প্রশ্ন:৫
মানবদেহের সবচেয়ে বেশি ভারী ও দীর্ঘতম অস্থির নাম লেখাে।
উত্তর:
ফিমার।
প্রশ্ন:৬
করােটির বৃহত্তম ফোরামেনের নাম লেখাে।
উত্তর:
ফোরামেন ম্যাগনাম (Foramen magnum)।
প্রশ্ন:৭
হ্যানসেন (Hansen)-এর বহুল প্রচারিত অবদানের নাম লেখাে।
উত্তর:
প্রস্তাবিত পেশি সংকোচনের স্লাইডিং ফিলামেন্ট তত্ত্ব (Sliding filament theory)।
প্রশ্ন:৮
কেন লাম্বার কশেরুকা মেরুদণ্ডের দীর্ঘতম ও কঠিনতম কশেরুকা ?
উত্তর:
দেহের ওজনকে কশেরুকা ধারণ করে যা মেরুদণ্ডের নিন্নপ্রান্তে সর্বাধিক হয়।
প্রশ্ন:৯
‘না’ বলার জন্য মস্তকের সঞ্চালনে কোন্ অস্থি সাহায্য করে ?
উত্তর:
অ্যাটলাস ও অ্যাক্সিস।
প্রশ্ন:১০
করােটির অস্থিসমূহের মধ্যে ম্যান্ডিবল-এর বৈশিষ্ট্য কী ?
উত্তর:
ম্যান্ডিবল (mandible) হল করােটির একমাত্র সচল অস্থি [ অডিটরি অসিকল (Auditory Ossicle) ব্যতীত ]।

Comments
Post a Comment