দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
স্কন্ধের মুক্ত সচল সন্ধিকে কে তৈলাক্ত করে ?
উত্তর:
সাইনােভিয়াল তরল।
প্রশ্ন:২
কোলাজেন সংশ্লেষকারী কোশের নাম লেখাে।
উত্তর:
ফাইব্রোব্লাস্ট।
প্রশ্ন:৩
ডোরাকাটা (striated) পেশিতন্তু দুই প্রকারের হয়। এরা কী কী ?
উত্তর:
প্রশ্ন:৪
কী কী অস্থি মানুষের বাম পেকটোরাল গার্ডল এবং বাম হাতে অবস্থান করে ?
উত্তর:
বাম পেকটোরাল গার্ডল—ক্ল্যাভিকল (1), স্ক্যাপুলা (1)।
বাম বাহু—হিউমেরাস (1), রেডিয়াস (1), আলনা (1), কারপাল (8), মেটাকারপাল (5), ফ্যালাঞ্জেস (14)।
প্রশ্ন:৫
সাইনােভিয়াল তরল কী ?
উত্তর:
সাইনােভিয়াল পর্দা থেকে নিঃসৃত স্বচ্ছ, সান্দ্র তরল পদার্থ।
প্রশ্ন:৬
সাইনােভিয়াল সন্ধি ব্যাখ্যা করাে।
উত্তর:
একটি সন্ধি যা গমনে অনেক বেশি স্বাধীনতা প্রদান করে।
প্রশ্ন:৭
কোন্ সচল সন্ধি নিতম্ব (Hip) সন্ধি গঠন করে ?
উত্তর:
বল ও সকেট সন্ধি।
প্রশ্ন:৮
পেলভিক গার্ডলের গহ্বরটির নাম লেখাে যাতে ফিমারের মস্তকটি প্রবিষ্ট হয়।
উত্তর:
অ্যাসিটাবুলাম।
প্রশ্ন:৯
দুটি বিশেষ প্রােটিনের নাম লেখাে যারা পেশিতন্তুর সংকোচী ফিলামেন্ট গঠন করে।
উত্তর:
মায়ােসিন এবং অ্যাকটিন।
প্রশ্ন:১০
করােটির পাদদেশ কোন্ অস্থি গঠন করে ?
উত্তর:
ম্যান্ডিবল।

Comments
Post a Comment