ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কোন্ আলােকগ্রাহক মৃদু আলােয় এবং কোনটি বর্ণ দেখতে সাহায্য করে ?
উত্তর:
রড কোশ এবং কোন্ কোশ।
প্রশ্ন:২
মধ্যকর্ণকে কে বহিঃকর্ণের থেকে পৃথক করে ?
উত্তর:
কর্ণপটহ (টিমপ্যানিক পর্দা) বহিঃকর্ণকে মধ্যকর্ণের থেকে পৃথক করে।
প্রশ্ন:৩
প্রেসবায়ােপিয়া (presbiyopia) কী ?
উত্তর:
বয়স বৃদ্ধির সঙ্গে লেন্সের নমনীয়তা হ্রাস।
প্রশ্ন:৪
বেসিলার পর্দার কোন্ অংশ উচ্চ তীক্ষ্ণতাযুক্ত শব্দের প্রভাবে সবচেয়ে বেশি কম্পিত হয় ?
উত্তর:
ককলিয়ার মূলদেশের নিকট। অঞ্চলটি ডিম্বাকার ও বৃত্তাকার জানালার নিকট অবস্থিত।
প্রশ্ন:৫
কে দুটি সেরিব্রাল অর্ধগােলককে যুক্ত রাখে ?
উত্তর:
করপাস ক্যালােসাম।
প্রশ্ন:৬
ভেস্টিবিউলের দুটি থলি (sac) কী কী ?
উত্তর:
ইউট্রিকল (utricle) ও স্যাকিউল (saccule)।
প্রশ্ন:৭
অশু কী ? এর কাজ কী ?
উত্তর:
অশু (ল্যাক্রাইমাল তরল) হল জলীয় দ্রবণ যা লবণ, সামান্য মিউকাস ও লাইসােজাইম নিয়ে গঠিত। এটি অক্ষিগােলককে পরিষ্কার, তৈলাক্ত এবং আর্দ্র করে।
প্রশ্ন:৮
অস্থি ল্যাবাইরিন্থের তিনটি অংশ কী কী ?
উত্তর:
সেমিসারকুলার ক্যানাল, ভেস্টিবিউল এবং ককলিয়া।
প্রশ্ন:৯
শ্রবণ গ্রাহক ও সাম্য গ্রাহক কোথায় অবস্থিত ?
উত্তর:
অন্তঃকর্ণে। ককলিয়ায় শ্রবণগ্রাহক এবং সেমিসারকুলার নালিকায় সাম্য গ্রাহক অবস্থিত।
প্রশ্ন:১০
কাছের দৃষ্টিতে অ্যাকোমােডেশন (Accommodation)-এর সময় কী হয় ?
উত্তর:
সিলিয়ারি পেশি সংকোচন→ঝুলন্ত লিগামেন্ট শিথিল→লেন্স ছােটো, মােটা এবং ফুলে যায় এবং আলােক প্রতিসারিত করে।

Comments
Post a Comment