ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
একটি প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু হৃৎগতি হ্রাস করে। এর নাম কী ?
উত্তর:
ভেগাস (vagus) স্নায়ু।
প্রশ্ন:২
মাছ না স্তন্যপায়ী—কোনটিতে সাইনাস ভেনােসাস থাকে ?
উত্তর:
মাছে।
প্রশ্ন:৩
বুকের ওপর স্টেথােস্কোপ ধরলে কোন্ শব্দ শােনা যায় ? কে এই শব্দ উৎপন্ন করে ?
উত্তর:
লাব-ডাব।
প্রশ্ন:৪
একজন হৃদবিশেষজ্ঞ একজন রােগীর ECG-তে QR দশা দেখলেন। এটি কী ইঙ্গিত করে ?
উত্তর:
বর্ধিত নিলয় ও মায়ােকার্ডিয়াম ইনফ্রাকশন (হার্ট অ্যাটাক)।
প্রশ্ন:৫
SAN-এর পুরাে নাম কী ? এর অপর নাম কী ?
উত্তর:
সাইনাে অ্যাট্রিয়াল নােড (Sino-atrial node)। পেসমেকার।
প্রশ্ন:৬
বিভিন্ন দানাযুক্ত WBC-এর নাম লেখাে। যেটির পরিমাণ WBC-এর মধ্যে সবথেকে বেশি তার কাজ লেখাে।
উত্তর:
তিন ধরনের। যথা– নিউট্রোফিল, ইওসিনােফিল ও বেসােফিল।
60-70 % লিউকোসাইট হল নিউট্রোফিল।
কাজ- এর প্রধান কাজ ব্যাকটেরিয়া ধ্বংস করা।
প্রশ্ন:৭
কোন্ রক্তবাহ অন্ত্র থেকে হৃৎপিণ্ডে রক্ত বহন করে ?
উত্তর:
হেপাটিক পাের্টাল শিরা।
প্রশ্ন:৮
একজন হৃদবিশেষজ্ঞ একজন রােগীর ECG-তে বর্ধিত ST দশা দেখলেন। এটি কী ইঙ্গিত করে ?
উত্তর:
ইশ্চেমিয়া (Ischemia ) বা ইনফ্রাকশন (Infraction)।
প্রশ্ন:৯
ECG-এর পুরাে নাম কী ?
উত্তর:
Electrocardiogram।
প্রশ্ন:১০
সাইনাে-অ্যাট্রিয়াল (SA) নােডের কাজ কী ?
উত্তর:
হৃৎস্পন্দনের সূচনা করা।

Comments
Post a Comment