ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
মাঝারি ধরনের পেশি ক্রিয়া, যেমন—ভার উত্তোলন, বারংবার করলে নিম্নলিখিত ফল দেখা যেতে পারে—
(a) স্নায়ুর ক্ষয়
(b) খামখেয়ালিপনা
(c) পেশির হাইপারট্রফি
(d) দেহের অবক্ষয়
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনের জন্য সরাসরি শক্তির উৎস ?
(a) ATP
(b) ক্রিয়েটিন ফসফেট
(c) ল্যাকটিক অ্যাসিড
(d) a ও b উভয়
প্রশ্ন:৩
একটি পেশিতন্তুতে—
(a) সারকোলেমা নামক যােগকলা মায়ােফাইব্রিলগুলি একসঙ্গে যুক্ত করে
(b) T তন্ত্রে ক্যালশিয়াম সঞ্চয়কারী থলি থাকে
(c) ফিলামেন্ট ক্রস ব্রিজ উপস্থিত
(d) উপরিউক্ত সবকটি
উত্তর: B
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনটি হৃদপেশিকোশ সম্পর্কিত সঠিক উক্তি ?
(a) অ্যাকটিন ও মায়ােসিন তন্তু অবিন্যস্তভাবে থাকে
(b) সারকোপ্লাজমিক রেটিকিউলাম কম প্রসারণশীল, ফলে মসৃণ পেশির তুলনায় ধীরে সংকুচিত হয়
(c) ইন্টারক্যালেটেড ডিস্ক-এর সাহায্যে পরস্পর যুক্ত থাকে, যদিও হৃৎপিণ্ডের সমস্ত কোশে অ্যাকশন পােটেনশিয়াল ছড়িয়ে যায়
(d) তুলনামূলকভাবে কম সােডিয়াম ভেদ্যতা বর্তমান এবং বিশ্রামরত অবস্থায় অ্যাকশন পােটেনশিয়াল থ্রেশােল্ডের তুলনায় অধিক ধনাত্মক
উত্তর: C
প্রশ্ন:৫
একটি পেশি সংকোচনের পরে তাৎক্ষণিকভাবে পেশি নিঃসাড় অবস্থায় থাকে। একে বলে—
(a) নিঃসাড়কাল
(b) মােটর এন্ড প্লেট
(c) অক্সিজেন ঘাটতি
(d) সমষ্টি পর্যায়কাল
উত্তর: A
প্রশ্ন:৬
পেশি সংকোচনে ক্যালশিয়ামের ভূমিকা হল—
(a) কোফ্যাক্টররূপে ATP-এর হাইড্রোলাইসিসে ক্রস ব্রিজ ভেঙে দেওয়া
(b) ট্রোপােনিন (Troponin)-এর সঙ্গে যুক্ত হয়, এর আকার পরিবর্তন করে ও অ্যাকটিন তন্তুকে মুক্ত করে
(c) স্নায়ু-পেশি সন্ধিস্থলে অ্যাকশন পােটেনশিয়াল জোগান দেওয়া
(d) অ্যাকশন পােটেনশিয়াল-এর প্লাজমা পর্দায় পুনরায় তড়িৎবিভব পুনঃস্থাপিত করা
উত্তর: B
প্রশ্ন:৭
যখন কোনাে পেশিতে থ্রেশোল্ড উদ্দীপনা প্রয়ােগ করা হয় তখন পেশিটি সম্পূর্ণরূপে সংকুচিত হবে অথবা একদম সংকুচিত হবে না। একে বলে—
(a) স্লাইডিং ফিলামেন্ট তত্ত্ব
(b) অল অর নান তত্ত্ব
(c) সর্বোচ্চ O2 গ্রহণ
(d) সংকোচন সময়কাল
উত্তর: B
প্রশ্ন:৮
টিটেনাস (Tetanus) বলতে বােঝায়—
(a) সাহায্যকারী পেশিসমূহতে আংশিক সংকোচন
(b) একাধিক মােটর একক যােগফলের ফলে উৎপন্ন শক্তিশালী সংকোচন
(c) তরঙ্গের যােগফলের ফল, যা মসৃণ এবং অনেকক্ষণ উপস্থিত পেশিসংকোচন ঘটায়
(d) ATP-এর অভাবে ও ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের ফলে পেশির অবসন্নতা
উত্তর: C
প্রশ্ন:৯
যখন পেশি সংকুচিত হয়—
(a) সারকোমিয়ার আকারে বৃদ্ধি পায়
(b) মায়ােসিন অ্যাকটিনের উপর পিছলে যায়
(c) H জোন অবলুপ্ত হয়
(d) ক্যালশিয়াম সঞ্চয়কারী থলি ক্যালশিয়াম গ্রহণ করে
উত্তর: C
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি সামঞ্জস্যহীন ?
(a) কিঞ্চিত—সালিত সন্ধি কশেরুকা
(b) হিঞ্জ সন্ধি—শ্রোণি
(c) সাইনােভিয়াল সন্ধি—কনুই
(d) অচল সন্ধি—ক্রেনিয়াম-এরসূক্ষ্ম সন্ধিরেখা
উত্তর: B

Comments
Post a Comment