ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কোন্ স্তরটি পেরিকার্ডিয়াম ও হৎপিণ্ড–উভয়েই দেখা যায় ?
উত্তর:
ভিসেরাল স্তর [সেরাস পেরিকার্ডিয়ামে (এপিকার্ডিয়াম) থাকে]।
প্রশ্ন:২
কোন্ রক্তবাহ O2-যুক্ত রক্ত বাম ধমনি ও বাম নিলয়ে প্রেরণ করে ?
উত্তর:
সারকামফ্লেক্স (circumflex)।
প্রশ্ন:৩
কোন্ উৎসেচক এরিথ্রোসাইটে কার্বনিক অ্যাসিড উৎপাদন দ্রুততর করে ?
উত্তর:
প্রশ্ন:৪
রক্ত সংবহন তন্ত্রের কোন্ অংশ অলিন্দ ও নিলয়ের মধ্যে শুধুমাত্র তড়িৎ সংযােগ ঘটায় ?
উত্তর:
অলিন্দ-নিলয় বান্ডিল (AV bundle)।
প্রশ্ন:৫
বহিঃকোশীয় তরল (ECF) ও অন্তঃকোশীয় তরলে (ICF) কী কী পদার্থ থাকে ?
উত্তর:
জল, গ্যাস, পুষ্টি উপাদান, আয়ন ও বর্জ্য পদার্থ।
প্রশ্ন:৬
ভ্যাসোকনস্ট্রিকশন না ভ্যাসােডাইলেশন রক্তচাপ হ্রাস করে ?
উত্তর:
ভ্যাসােডাইলেশন।
প্রশ্ন:৭
কলকারখানার নিকট বসবাসকারী অনেক গ্রামবাসীদের ‘ব্লু বেবি সিনড্রোম’ (Blue baby syndrome) হয়। এর কারণ কী ?
উত্তর:
গ্রামবাসীদের রক্তে O2-এর অভাব।
প্রশ্ন:৮
কোন শিরা O2-বিহীন রক্ত ডান অলিন্দে প্রেরণ করে ?
উত্তর:
সুপিরিয়র ভেনাকেভা, ইনফিরিয়র ভেনাকেভা এবং করােনারি সাইনাস।
প্রশ্ন:৯
কীভাবে প্যাপিলারি (Papillary) পেশি কপাটিকার পত্রগুলিকে অলিন্দের অভিমুখে ঘুরতে বা ভাঁজ হতে দেয় না ?
উত্তর:
প্যাপিলারি পেশি সংকুচিত হয়, ফলে কর্ডি টেনডনিতে টান পড়ে।
প্রশ্ন:১০
মানবদেহে রক্তের পরিমাণ কত ?
উত্তর:
পুরুষদেহে গড়ে 6 লিটার ও স্ত্রীদেহে গড়ে 4-5 লিটার।

Comments
Post a Comment