বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
ব্যায়ামের সময় কঙ্কাল পেশির সংকোচনের ফলে রক্ত দ্রুতবেগে হৃৎপিণ্ডে ফিরে যায়। এর ফলে কি স্ট্রোক ভলিউম বৃদ্ধি পাবে ?
উত্তর:
কঙ্কাল পেশির পাম্প এন্ড ডায়াস্টোলিক ভলিউম (preload) বৃদ্ধি করে। ফলে স্ট্রোক ভলিউম বৃদ্ধি পায়।
প্রশ্ন:২
কেন বিপাকীয় দিক দিয়ে সক্রিয় কলায় অধিক জালকতন্ত্র থাকে ?
উত্তর:
এরা O2 ব্যবহার করে এবং নিষ্ক্রিয় কলার তুলনায় অনেক দ্রুত বর্জ্য উৎপাদন করে।
প্রশ্ন:৩
ECG-তে দীর্ঘায়িত Q তরঙ্গ কী ইঙ্গিত করে ?
উত্তর:
প্রশ্ন:৪
হৃৎপেশি সংকোচনের সঙ্গে কোন্ কর্মপ্রক্রিয়া ভেনাস রিটার্নকে উদ্বুদ্ধ করে ?
উত্তর:
কঙ্কাল পেশি ও শ্বসন পাম্প।
প্রশ্ন:৫
কোন্ শব্দটি AV কপাটিকা বন্ধ হওয়ার সঙ্গে সম্পর্কিত ?
উত্তর:
প্রথম শব্দ (S1)।
প্রশ্ন:৬
মহাধমনিতে গড় রক্তচাপ কত ?
উত্তর:
প্রায় 93 mmHg।
প্রশ্ন:৭
নিলয়ের ডায়াস্টোলের শেষে প্রতিটি নিয়ে কী পরিমাণ রক্ত থাকে ? এই পরিমাণকে কী বলে ?
উত্তর:
প্রায় 130 ml.
এন্ড-ডায়াস্টোলিক ভলিউম (End-diastolic volume)।
প্রশ্ন:৮
কোন্ রক্তবাহে রক্তপ্রবাহের গতিবেগ সর্বোচ্চ ?
উত্তর:
মহাধমনি (aorta) এবং ধমনিসমূহ।
প্রশ্ন:৯
ফিমােরাল (femoral) ও ফিমােরাল শিরার মধ্যে কোনটির প্রাচীর পুরু এবং কোনটির চওড়া লুমেন আছে?
উত্তর:
ফিমােরাল ধমনি পুরু ফিমােরাল শিরার চওড়া লুমেন আছে।
প্রশ্ন:১০
হৃৎপিণ্ডের কোন্ অংশটিকে স্বতন্ত্র স্নায়ু বিদীর্ণ করেছে কিন্তু পরাস্বতন্ত্র স্নায়ু করেনি ?
উত্তর:
ভেন্ট্রিকিউলার মায়ােকার্ডিয়াম।

Comments
Post a Comment