বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অক্সিটোসিনের দুটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় ক্রিয়া লেখাে।
উত্তর:
জরায়ুর সংকোচন ও দুগ্ধ নিঃসরণ।
প্রশ্ন:২
কোন্ হরমােন FSH ও LH-এর ক্ষরণ হ্রাস করে ?
উত্তর:
টেস্টোস্টেরন LH-এর ক্ষরণ হ্রাস করে এবং ইনহিবিন FSH-এর ক্ষরণ হ্রাস করে।
প্রশ্ন:৩
PTH, ক্যালশিটোনিন ও ক্যালশিট্রায়লের প্রাথমিক টার্গেট কলা কী কী ?
উত্তর:
PTH— অস্থি ও বৃক্ক।
ক্যালশিটোনিন— অস্থি।
প্রশ্ন:৪
স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ও সংশ্লেষ কোন্ কোন্ হরমােন নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
সংশ্লেষ— প্রােল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রােজেস্টেরন; নিঃসরণ— অক্সিটোসিন।
প্রশ্ন:৫
হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়েছে এমন কোনাে ব্যক্তিকে প্রেডনােসিন (গ্লুকোকর্টিকয়েড) দেওয়া হয় যাতে তার প্রতিস্থাপিত অঙ্গকে তার দেহ বর্জন না করে। এক্ষেত্রে তার রক্তে ACTH ও CRH মাত্রা বৃদ্ধি না হ্রাস পাবে ?
উত্তর:
হ্রাস পাবে। কারণ ঋণাত্মক ফিডব্যাক হাসপ্রাপ্ত হয়।
প্রশ্ন:৬
ডিম্বাশয়ের কোন্ অংশ অন্তঃক্ষরা কলা ধারণ করে এবং কোন্ হরমােন ক্ষরণ করে ?
উত্তর:
ডিম্বাশয় ফলিকল ইস্ট্রোজেন ক্ষরণ করে এবং করপাস লিউটিয়াম থেকে প্রােজেস্টেরন, ইস্ট্রোজেন, রিল্যাক্সিন ও ইনহিবিন ক্ষরিত হয়।
প্রশ্ন:৭
কোন্ হরমােন প্রাথমিক অবস্থায় গর্ভাবস্থার পরীক্ষার ভিত্তিরূপে কাজ করে ?
উত্তর:
হিউম্যান কোরিওনিক গােনাডােট্রপিন (HCG)।
প্রশ্ন:৮
অগ্ন্যাশয় ও বৃক্কের নিরিখে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখাে।
উত্তর:
রেট্রোপেরিটোনিয়াল (Retroperitorneal) স্থানে বৃক্কের কিছুটা ওপরে কিন্তু অগ্ন্যাশয়ের সঙ্গে একই সমান্তরাল তলে এটি অবস্থান করে।
প্রশ্ন:৯
রক্তে ক্যালশিয়ামের মাত্রা বৃদ্ধি পেলে কোন্ হরমােন মুক্ত হয় ?
উত্তর:
ক্যালশিটোনিন।
প্রশ্ন:১০
অগ্ন্যাশয় অন্তঃক্ষরা না বহিঃক্ষরা গ্রন্থি ?
উত্তর:
উভয়ই।

Comments
Post a Comment