Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৮

মানব শারীর বিদ্যা


প্রশ্ন:১
পেশিতন্তুকে আবৃত রাখে এমন সংযােগী কলা থেকে আরম্ভ করে সংযােগী কলাসমূহের স্তরগুলির নাম লেখাে।

উত্তর: 
এন্ডােমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, গভীর ফ্যাসিয়া (deep fascia) এবং  সুপারফিসিয়াল (superficial fascia)।


প্রশ্ন:২
অগ্রবাহুকে প্রসারণকারী পেশির উদর কোথায় অবস্থিত ?

উত্তর: 
হিউমেরাসের পশ্চাদ্ অংশে।


প্রশ্ন:৩
সংকোচনের সময় I ব্যান্ড এবং A অঞ্চলে কী ঘটে ? গাঢ় ও হালকা ফিলামেন্টগুলির দৈর্ঘ্যের কি কোনাে পরিবর্তন হয় ?

উত্তর: 
তারা অদৃশ্য হয়ে যায়।
কোনােরূপ দৈর্ঘ্যের পরিবর্তন হয় না।


প্রশ্ন:৪
কী ঘটবে যদি সারকোমিয়ারের সংকুচিত হওয়ার সময় ATP হঠাৎ করে না পাওয়া যায় ?

উত্তর: 
মায়ােসিন মস্তকসমূহ অ্যাকটিন থেকে পৃথক হতে পারবে না।


প্রশ্ন:৫
কেন স্কন্ধের অস্থি সন্ধির গমনে স্বাধীনতা দেহের অন্যান্য সন্ধির তুলনায় বেশি ?

উত্তর: 
আর্টিকুলার ক্যাপসুলের শৈথিল্য এবং গ্লিনয়েড গহ্বরের অগভীরতা হিউমেরাসের মস্তকের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ।


প্রশ্ন:৬
হৃদপেশির কলার কোন্ বৈশিষ্ট্যগুলি এর টিটেনাস প্রতিরােধ করে ?

উত্তর: 
দীর্ঘ নিঃসাড়কাল।


প্রশ্ন:৭
সারকোমিয়ারে অবস্থিত কোন্ ব্যান্ডগুলি গাঢ় এবং কোগুলি হালকা বর্ণের ?

উত্তর: 
গাঢ়–A ব্যান্ড,
হালকা–I ব্যান্ড।


প্রশ্ন:৮
ক্লাসের অনুশীলনী পাঠ করার সময় তােমার গ্রীবার পেশিসমূহের কীরূপ সংকোচন ঘটবে ?

উত্তর: 
সমদৈর্ঘ্য সংকোচন–মস্তকটি ঊর্ধ্বমুখে একই জায়গায় স্থির থাকবে, কোনােরূপ গমন ঘটবে না।


প্রশ্ন:৯
কোন্ পেশি প্রােটিন Ca2+ -কে আবদ্ধ করে যা সারকোপ্লাজমিক রেটিকিউলাম থেকে মুক্ত হয় ?

উত্তর: 
ট্রোপােনিন (Troponin)।


প্রশ্ন:১০
কোন্ অঙ্গ হাঁটুর আঘাত ‘বিদীর্ণ তরুণাস্থি’ (Torn cartilage)-এর সঙ্গে সম্পর্কযুক্ত ?

উত্তর: 
আর্টিকুলার চাকতি (Articular disc)।


Comments