বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
রক্তবাহের অন্তর্গাত্র কোন্ ধরনের কলা গঠন করে ?
উত্তর:
আঁইশাকার আবরণী কলা।
প্রশ্ন:২
কোন্ কপাটিকা হৃৎপিণ্ডের ডায়াস্টোলের সময় বন্ধ হয় ?
উত্তর:
অর্ধচন্দ্রাকার কপাটিকা।
প্রশ্ন:৩
হৃদ উদ্দীপনা কোথায় উৎপন্ন হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
একটি সম্পূর্ণ হৃৎস্পন্দনের ধাপগুলি লেখাে।
উত্তর:
অলিন্দের সিস্টোল→অলিন্দের ডায়াস্টোল→নিলয়ের সিস্টোল→নিলয়ের ডায়াস্টোল।
প্রশ্ন:৫
রক্তচাপ পরিমাপকারী যন্ত্রটির নাম লেখাে।
উত্তর:
স্ফিগমোম্যানোমিটার (sphygmomanometer)।
প্রশ্ন:৬
মানব হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠের মধ্যে কোনটির সবথেকে মােটা প্রাচীর আছে ?
উত্তর:
বাম নিলয়।
প্রশ্ন:৭
হৃৎচক্রের কোন্ দশায় দুটি অলিন্দ ও দুটি নিলয় একই সঙ্গে প্রসারিত হয় ?
উত্তর:
যুগ্ম ডায়াস্টোল।
প্রশ্ন:৮
মায়ােজেনিক তৃৎপিণ্ডের ডান অলিন্দে অবস্থিত পেশিগুলির নাম লেখাে যা হৃৎস্পন্দন উৎপন্ন করে ?
উত্তর:
হৃৎপেশি নিজেই।
প্রশ্ন:৯
ফুসফুসীয় শিরার সঙ্গে অন্য শিরার পার্থক্য কোথায় ?
উত্তর:
ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে O2-যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায়। কিন্তু অন্যান্য শিরা O2 বিহীন রক্ত পরিবহণ করে।
প্রশ্ন:১০
পালস্ কী ? কোথা থেকে মাপা হয় ?
উত্তর:
নিলয় ও ধমনির প্রসারণের ফলে প্রসারিত রক্তের তরঙ্গ।
হাতের কবজির রেডিয়াল ধমনি থেকে মাপা যায়।

Comments
Post a Comment