ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
GRH (Gonadotropin Releasing Hormone) ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখাে।
উত্তর:
হাইপােথ্যালামাস।
প্রশ্ন:২
অগ্র পিটুইটারি থেকে কী কী হরমােন ক্ষরিত হয় ?
উত্তর:
GH, LTH, ACTH, TSH, FSH, LH.
প্রশ্ন:৩
অ্যাসনার (Aschna) গুরুত্বপূর্ণ অবদান লেখাে।
উত্তর:
প্রশ্ন:৪
টেস্টোস্টেরন কী ?
উত্তর:
টেস্টোস্টেরন একটি স্টেরয়েড হরমােন যা শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে নির্গত হয়।
প্রশ্ন:৫
কোন্ গ্রন্থি থেকে নর-এপিনেফ্রিন ক্ষরিত হয় ?
উত্তর:
অ্যাড্রিনাল মেডালা।
প্রশ্ন:৬
অ্যাড্রিনাল মেলায় উৎপন্ন হয় এমন দুটি ক্যাটেকোলামাইন-এর নাম লেখাে।
উত্তর:
অ্যাড্রিনালিন, নর-অ্যাড্রিনালিন।
প্রশ্ন:৭
কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে গ্লুকাগন ক্ষরিত হয় ?
উত্তর:
আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস (অগ্ন্যাশয়)।
প্রশ্ন:৮
গর্ভাবস্থায় প্রােজেস্টেরনের কাজ কী ?
উত্তর:
জরায়ুর বৃদ্ধি নিয়ন্ত্রণ, প্লাসেন্টা গঠন, স্তনগ্রন্থিতে ক্ষরণকারী অ্যালভিওলাই-এর বৃদ্ধি ঘটানাে।
প্রশ্ন:৯
যখন কোনাে ব্যক্তিকে লড়াই করতে হয়, তখন কোন্ হরমােন ক্ষরিত হয় ?
উত্তর:
অ্যাড্রিনালিন।
প্রশ্ন:১০
কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে গ্লুকোকর্টিকয়েড ক্ষরিত হয় ?
উত্তর:
সুপ্ৰারেনাল কর্টেক্স।

Comments
Post a Comment