ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
পৌষ্টিক নালির কোন্ অংশে ক্রমসংকোচন-প্রসারণ (Peristalsis) দেখা যায় না ?
উত্তর:
পায়ু।
প্রশ্ন:২
পৌষ্টিক নালির দুটি অংশের নাম লেখাে যেখানে ফ্যাটের পরিপাক হয়।
উত্তর:
পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র।
প্রশ্ন:৩
ক্ষুদ্রান্ত্রের তিনটি উৎসেচকের নাম লেখাে যা কার্বোহাইড্রেটের আর্দ্রবিশ্লেষণকে ত্বরান্বিত করে।
উত্তর:
প্রশ্ন:৪
দুটি খাদ্য উপাদানের নাম করাে যা খুব দ্রুত সম্পূর্ণরূপে ক্ষুদ্রান্ত্রে শােষিত হয়।
উত্তর:
অ্যামাইনাে অ্যাসিড, এককশর্করা, ফ্যাটি-অ্যাসিড।
প্রশ্ন:৫
নিম্নলিখিত দন্তসমূহের আকার দেখে বলাে যে প্রাণীটির খাদ্যাভ্যাস কোন্ ধরনের ?
কৃন্তক, সুগঠিত ছেদক, ধারালাে ও সূচালাে প্রিমোলার, এবং মজবুত মােলার।
উত্তর:
মাংসাশী স্বভাববিশিষ্ট।
প্রশ্ন:৬
সেই রাসায়নিক পদার্থের নাম করাে যা পেপসিনােজেনকে সক্রিয় করে।
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCI)।
প্রশ্ন:৭
পিত্তরঞ্জগুলির নাম লেখাে।
উত্তর:
বিলিরুবিন, বিলিভারভিন।
প্রশ্ন:৮
নিম্নলিখিত পলিমারগুলির মনােমারের (একক অণু) নাম লেখাে— (i) সুগার (ii) ল্যাকটোজ (iii) প্রােটিন (iv) স্টার্চ।
উত্তর:
(i) গ্লুকোজ, ফ্রুক্টোজ; (ii) গ্লুকোজ, গ্যালাকটোজ; (iii) অ্যামাইনাে অ্যাসিড; (iv) গ্লুকোজ।
প্রশ্ন:৯
আত্তীকরণ কাকে বলে ?
উত্তর:
আত্তীকরণ হল শােষিত খাদ্য অণুগুলির দেহের অভ্যন্তরে সঠিক ব্যবহার অর্থাৎ দেহের শক্তি উৎপাদন বা দেহের সহিত একাত্বকরণ।
প্রশ্ন:১০
পরিপাক কাকে বলে ?
উত্তর:
যে প্রক্রিয়ায় জটিল খাদ্যসমূহ সরল খাদ্যঅণুতে পরিবর্তিত হয়, তাকে পরিপাক বলে।

Comments
Post a Comment