দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কোন্ নিউরােন CNS-এ উদ্দীপনা পৌঁছে দেয় এবং কোন্ স্নায়ু CNS থেকে উদ্দীপনা বহন করে নিয়ে যায় ?
উত্তর:
সেনসরি (অ্যাফারেন্ট) এবং মােটর (ইফারেন্ট)।
প্রশ্ন:২
স্পাইনাল স্নায়ু কোন্ স্নায়ুতন্ত্রের অন্তর্গত ?
উত্তর:
প্রান্তীয় (peripheral) স্নায়ুতন্ত্র।
প্রশ্ন:৩
কোন্ নিউরােন একমুখী উদ্দীপনা পরিবহণ করে ?
উত্তর:
প্রশ্ন:৪
পাকস্থলীর ভেগাস স্নায়ু কেটে দিলে কী হবে ?
উত্তর:
অবদমন (inhibition) ঘটবে, যার ফলে পাকস্থলীর প্যারাইটাল কোশস্তর থেকে HCI ক্ষরণ বাধাপ্রাপ্ত হবে।
প্রশ্ন:৫
অ্যাক্সন মায়েলিন সিদ্ দ্বারা আবৃত থাকার সুবিধা কী ?
উত্তর:
স্নায়ু উদ্দীপনা পরিবহণের গতিবেগ বৃদ্ধি করে।
প্রশ্ন:৬
একটি নিউরােনের রেস্টিং মেমব্রেন পােটনশিয়াল কত ?
উত্তর:
-70 mv।
প্রশ্ন:৭
CSF কোথায় থাকে ?
উত্তর:
সাবঅ্যারাকনয়েড (subarachnoid) স্থানে।
প্রশ্ন:৮
স্নায়ুতন্ত্রের কোন অংশটি ঐচ্ছিক ?
উত্তর:
সােমাটিক (somatic) স্নায়ুতন্ত্র।
প্রশ্ন:৯
অ্যাকশন পােটেনশিয়ালের ডিপােলারাইজেশন ও রিপােলারাইজেশনের সময় কোন্ চ্যানেল উন্মুক্ত হয়?
উত্তর:
ডিপােলারাইজেশনের সময় বিভবচালিত Na+ চ্যানেল।
রিপােলারাইজেশনের সময় বিভবচালিত K+ চ্যানেল।
প্রশ্ন:১০
পােলারাইজড পর্দার ভিতরে কী ধরনের বিভব থাকে ?
উত্তর:
ঋণাত্মক (-ve)।

Comments
Post a Comment