Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভূমিরূপ ও তার শ্রেণীবিভাগ, সেট-২

ভূমিরূপ ও তার শ্রেণীবিভাগ


প্রশ্ন:১
দুটি মৃত আগ্নেয়গিরির নাম করাে।

উত্তর: 
মায়ানমারের মাউন্ট পােপা ও মেক্সিকোর কটোপ্যাক্সি হল দুটি মৃত আগ্নেয়গিরি।


প্রশ্ন:২
মৃত আগ্নেয়পর্বত বলতে কী বোঝো ? উদাহরণ দাও।

উত্তর: 
যেসব আগ্নেয়গিরি থেকে অতীতে অগ্ন্যুৎপাত হত কিন্তু বর্তমানে বন্ধ আছে এবং ভবিষ্যতেও অগ্ন্যুৎপাত হওয়ার কোনাে সম্ভাবনা নেই, তাদের মৃত আগ্নেয়গিরি বলে। 
যেমন—মায়ানমারের মাউন্ট পােপা, মেক্সিকোর কটোপ্যাক্সি প্রভৃতি।


প্রশ্ন:৩
ভারতের দুটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও।

উত্তর: 
ভারতের ছােটোনাগপুর মালভূমি ও কর্ণাটক মালভূমি দুটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ।


প্রশ্ন:৪
ক্ষয়জাত পর্বতকে অবশিষ্ট পর্বত বলা হয় কেন ?

উত্তর: 
কোনাে উচ্চভূমি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে অনুচ্চ পর্বতে পরিণত হলে তাকে ক্ষয়জাত পর্বত বলে। সুতরাং, মূল বা আদি ভূমিরূপের অবশিষ্ট অংশ পর্বতরূপে অবস্থান করে বলে একে অবশিষ্ট পর্বতও বলা হয়।


প্রশ্ন:৫
স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত উপত্যকা দেখা যায় কেন ?

উত্তর: 
ফাটল দ্বারা বিচ্ছিন্ন ভূত্বকের কোনাে অংশ সংলগ্ন অংশ থেকে বিচ্যুত হয়ে উত্থিত বা অবনত হতে পারে। উত্থিত ও অবনত অংশকে যথাক্রমে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা বলে। ভূত্বকের কোনাে অংশ উত্থিত বা অবনত হলে সংলগ্ন অংশ স্বাভাবিকভাবেই যথাক্রমে অবনত বা উত্থিত হয়। সুতরাং, স্তূপ পর্বত গঠিত হলে পাশে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হবেই।


প্রশ্ন:৬
সুপ্ত আগ্নেয়পর্বত বলতে কী বোঝো ? উদাহরণ দাও।

উত্তর: 
যেসব আগ্নেয়গিরিতে বর্তমানে অগ্ন্যুৎপাত বন্ধ আছে কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা আছে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে। 
যেমন—জাপানের ফুজিয়ামা, আফ্রিকার মাউন্ট কেনিয়া প্রভৃতি।


প্রশ্ন:৭
সঞ্চয়জাত পর্বর্তকে আগ্নেয় পর্বতও বলা হয় কেন ?

উত্তর: 
ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়ের ফলে সঞয়জাত পর্বতের সৃষ্টি হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠে লাভার নির্গমন ও সঞ্জয় ঘটে। তাই সঞ্চয়জাত পর্বতকে আগ্নেয় পর্বতও বলা হয়।


প্রশ্ন:৮
জীবন্ত আগ্নেয়পর্বত কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তর: 
যেসব আগ্নেয়গিরি থেকে বর্তমানকালেও অগ্ন্যুৎপাত হয়ে চলেছে তাদের জীবন্ত আগ্নেয়গিরি বা জীবন্ত আগ্নেয়পর্বত বলা হয়। অগ্ন্যুৎপাতের প্রকৃতি অনুসারে জীবন্ত আগ্নেয়গিরিকে দু-ভাগে ভাগ করা হয়। যথা—
(১) অবিরাম আগ্নেয়গিরি—যেসব জীবন্ত আগ্নেয়গিরি থেকে সারা বছর নিয়মিতভাবে অগ্ন্যুৎপাত হয়, তাকে অবিরাম আগ্নেয়গিরি বলে। 
যেমন—ইতালির ভিসুভিয়াস এবং হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালােয়া প্রভৃতি।
(২) সবিরাম আগ্নেয়গিরি—যেসব আগ্নেয়গিরিতে বেশ কিছুদিন পরপর অগ্ন্যুৎপাত হয় তাকে সবিরাম আগ্নেয়গিরি বলে। 
যেমন—ইন্দোনেশিয়ার ক্রাকাতােয়া, ইতালির স্ট্রোম্বলি, আলাস্কার মাউন্ট ম্যাগমা প্রভৃতি ।


প্রশ্ন:৯
প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কী ?

উত্তর: 
প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতাে ঘিরে আছে যে আগ্নেয় গিরিমণ্ডল, তাকেই ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা’ বলে। পৃথিবীর প্রায় ৭০% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে।


প্রশ্ন:১০
মহীখাতের সঙ্গে ভঙ্গিল পর্বতের সম্পর্ক কী ?

উত্তর: 
পৃথিবীর আদি ভূভাগ দ্বারা বেষ্টিত ভূপৃষ্ঠের সংকীর্ণ, অবনমিত ও অগভীর সমুদ্রখাতকে মহীখাত বলে। আদি ভূভাগ থেকে ক্ষয়প্রাপ্ত পলি মহীখাতে সঞ্চিত হয়। সঞ্চিত পলিতে পার্শ্বচাপের ফলে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। সুতরাং, ভঙ্গিল পর্বত হল অন্যতম ভূমিরূপ যার জন্মস্থান হল মহীখাত।


 

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

হিমানী সম্প্ৰপাত

হিমানী সম্প্ৰপাত           পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পার্বত্য অঞ্চলে তুষারক্ষেত্রের জমাট বাঁধা বরফ অত্যন্ত ধীরগতিতে পর্বতের ঢাল বেয়ে নীচের দিকে নেমে আসতে থাকে। সময় সময় পাহাড়ের ঢালে চলমান এইরকম হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ ভেঙে বিপুলবেগে নীচের দিকে পড়তে দেখা যায়, একে হিমানী সম্প্রপাত বলে।  

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিরস্মরণীয় কিছু উক্তি

          বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি"

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস