Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভূত্বকের আবহবিকার, সেট-১

ভূত্বকের আবহবিকার


প্রশ্ন:১
হাইড্রেশন বা জলযােজন কাকে বলে ?

উত্তর: 
শিলামধ্যস্থ খনিজের সঙ্গে জল যুক্ত হলে, মূল খনিজ গৌণ খনিজে পরিণত হয়, ফলে শিলাস্তর বিয়ােজিত হয়। রাসায়নিক আবহবিকারের এই প্রক্রিয়াকে হাইড্রেশন বা জলযােজন বলে। এই প্রক্রিয়ায় উৎকৃষ্ট হেমাটাইট আকরিক নিকৃষ্ট লিমােনাইট আকরিকে পরিণত হয়।


প্রশ্ন:২
বৃষ্টিবহুল ও বৃষ্টিহীন অঞ্চলে কীভাবে আবহবিকার ঘটে ?

উত্তর: 
বৃষ্টিবহুল অঞ্চলে প্রচুর আর্দ্রতা ও জৈব পদার্থের উপস্থিতির জন্য রাসায়নিক আবহবিকার এবং বৃষ্টিহীন অঞ্চলে আর্দ্রতার অভাব, জৈব পদার্থের অভাব, উত্তাপের চরম তারতম্য প্রভৃতি কারণে যান্ত্রিক আবহবিকার বেশি কার্যকরী হয়।


প্রশ্ন:৩
আবহবিকারের শ্রেণিবিভাগ করাে।

উত্তর: 
আবহবিকারকে প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে যথাক্রমে তিনটি ভাগে ভাগ করা যায়—
(১) যান্ত্রিক আবহবিকার, 
(২) রাসায়নিক আবহবিকার, 
(৩) জৈবিক আবহবিকার।
জৈবিক আবহবিকারকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, যথা—
(১) জৈব-যান্ত্রিক, 
(২) জৈব-রাসায়নিক।


প্রশ্ন:৪
আবহবিকার ও ক্ষয়ীভবন-এর মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো।

উত্তর: 
আবহবিকারের ফলে অভ্যন্তরভাগের শিলাস্তর ভূপৃষ্ঠে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়ে না।
ক্ষয়ীভবনের ফলে অভ্যন্তরভাগের মূল শিলাস্তুর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে।


প্রশ্ন:৫
কার্বোনেশন বা অঙ্গারযােজন কী ?

উত্তর: 
শিলা মধ্যস্থ খনিজ, প্রধানত চুনাপাথর জাতীয় খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের সংযােগে শিলার বিয়ােজনকে কার্বোনেশন বলে।


প্রশ্ন:৬
রেগােলিথ কাকে বলে ?

উত্তর: 
আবহবিকারের ফলে উৎপন্ন বিভিন্ন আকার ও আয়তনের শিলাচূর্ণ প্রাকৃতিক শক্তির দ্বারা অন্যত্র অপসারিত না হয়ে মূল শিলাস্তরের ওপর সঞ্চিত হতে থাকে। ক্রমাগত সঞ্চয়ের ফলে শিলাচূর্ণের পুরু আস্তরণ সৃষ্টি হয়। একেই রেগােলিথ বলে। কালক্রমে রেগােলিথের সঙ্গে ব্যাকটেরিয়া ও হিউমাস যুক্ত হয়ে মাটি তৈরি হয়।


প্রশ্ন:৭
রাসায়নিক আবহবিকার কী কী প্রক্রিয়ায় ঘটে ?

উত্তর: 
রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি হল—
(১) জারণ বা অক্সিডেশন, 
(২) অঙ্গারযােজন বা কার্বোনেশন, 
(৩) জলযােজন বা হাইড্রেশন, 
(৪) আর্দ্রবিশ্লেষণ বা হাইড্রোলিসিস, 
( ঙ ) দ্রবণ বা সলিউশন।


প্রশ্ন:৮
অক্সিডেশন বা জারণ কাকে বলে ?

উত্তর: 
শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেন প্রত্যক্ষ বা পরােক্ষভাবে যুক্ত হলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলার যে বিকার বা বিকৃতি ঘটে তাকে অক্সিডেশন বা জারণ বলে। প্রধানত লােহাযুক্ত শিলাস্তরেই এই প্রকার আবহবিকার ঘটে থাকে।


প্রশ্ন:৯
কী কী কারণে যান্ত্রিক আবহবিকার ঘটে ?

উত্তর: 
ভূবিজ্ঞানী পেরি রাইস যান্ত্রিক আবহবিকার ঘটার পেছনে প্রধান পাঁচটি কারণ বা শক্তিকে চিহ্নিত করেছেন। এগুলি হল—
(১) তাপের তারতম্যে শিলার সংকোচন ও প্রসারণ, 
(২) জল ও তুষারের মিলিত ক্রিয়া, 
(৩) বৃষ্টিপাত, 
(৪) শিলার বােঝা লাঘবজনিত প্রসারণ, 
(৫) শিলাস্তরে আর্দ্রতার তারতম্য।


প্রশ্ন:১০
আবহবিকারকে বিচূর্ণীভবন বা শিলাবিকার বলা হয় কেন ?

উত্তর: 
আবহবিকারের মাধ্যমে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক বা রাসায়নিক উপায়ে চূর্ণবিচূর্ণ হয়। তাই আবহবিকারের অপর নাম বিচূর্ণীভবন। 
অন্যদিকে, আবহবিকারের মাধ্যমে শিলাস্তরের বাহ্যিক ও অভ্যন্তরীণ বিকার বা বিকৃতি ঘটে বলে একে শিলাবিকারও বলে।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

হিমানী সম্প্ৰপাত

হিমানী সম্প্ৰপাত           পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পার্বত্য অঞ্চলে তুষারক্ষেত্রের জমাট বাঁধা বরফ অত্যন্ত ধীরগতিতে পর্বতের ঢাল বেয়ে নীচের দিকে নেমে আসতে থাকে। সময় সময় পাহাড়ের ঢালে চলমান এইরকম হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ ভেঙে বিপুলবেগে নীচের দিকে পড়তে দেখা যায়, একে হিমানী সম্প্রপাত বলে।  

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিরস্মরণীয় কিছু উক্তি

          বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি"

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস