ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমােজোমগুলি বেমের বিষুব অঞলে অবস্থান করে ?
উত্তর:
মেটাফেজ দশায়।
প্রশ্ন:২
কোন্ উপদশায় ক্রোমােজোমগুলি ‘বােকে’ আকৃতি ধারণ করে ?
উত্তর:
প্রথম প্রফেজের লেপ্টোটিন উপদশায়।
প্রশ্ন:৩
কোশ বিভাজনের কোন্ দশায় নিউক্লিওলাস বিলুপ্ত হয় এবং কোন্ দশায় তা ফিরে আসে ?
উত্তর:
অন্তিম প্রফেজ দশায় নিউক্লিওলাস বিলুপ্ত হয় এবং টেলােফেজ দশায় নিউক্লিওলাস পুনরায় ফিরে আসে।
প্রশ্ন:৪
কোন্ প্রকার কোশ বিভাজনকে মাতৃকোশের ক্রোমােজোম সংখ্যা অপত্য কোশে অর্ধেক হয়ে যায় ?
উত্তর:
মিয়ােসিস কোশ বিভাজনে।
প্রশ্ন:৫
কোন্ প্রকার কোশ বিভাজনে কোশের সংখ্যা বৃদ্ধি ঘটে ?
উত্তর:
মাইটোসিস কোশ বিভাজন।
প্রশ্ন:৬
কোন্ উপদশায় ক্রসিংওভার ঘটে।
উত্তর:
প্রথম প্রফেজের প্যাকিটিন উপদশায়।
প্রশ্ন:৭
মিয়ােসিসের কোন্ উপদশায় সমগােত্রীয় ক্রোমােজোম জোড় বাঁধে ?
উত্তর:
প্রথম প্রফেজের জাইগােটিন উপদশায়।
প্রশ্ন:৮
প্রজাতির ভেরিয়েশনের জন্য কোন্ প্রকার কোশ বিভাজন দরকার ?
উত্তর:
মিয়ােসিস।
প্রশ্ন:৯
মাইটোসিস শব্দটির প্রবর্তক কে ?
উত্তর:
Walther Fleming (1882)।
প্রশ্ন:১০
কোন্ প্রকার কোশ বিভাজনে অপত্য ক্রোমােজোমের অর্ধেক উত্তরমেরু এবং অর্ধেক দক্ষিণমেরুর দিকে অগ্রসর হয় ?
উত্তর:
অ্যানাফেজ দশায়।

Comments
Post a Comment