ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
কোন্ কোশে একাধিক নিউক্লিয়াস থাকে এবং কোন্ কোশে মােটেই থাকে না ?
উত্তর:
ওপালিনা, রাইজোপাস-এ একাধিক নিউক্লিয়াস থাকে। মানুষের পরিণত RBC-তে নিউক্লিয়াস থাকে না।
প্রশ্ন:২
সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ?
উত্তর:
ক্রোমােজোমে।
প্রশ্ন:৩
সাইটোপ্লাজমে দলবদ্ধ রাইবােজোম, এটিকে এক কথায় কী বলা হয় ?
উত্তর:
পলিরাইবােজোম।
প্রশ্ন:৪
মাইটোসিস কোশ বিভাজনের চারটি দশা কী কী ?
উত্তর:
প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলােফেজ।
প্রশ্ন:৫
(a) F0-F1 কমপ্লেক্স,
(b) রাইবােজোম ও
(c) নিউক্লিওলাস
এই বিষয়গুলি কোথায় পাওয়া যায় ?
উত্তর:
(a)মাইটোকন্ড্রিয়া,
(b)সাইটোপ্লাজম,
(c) নিউক্লিয়াস-এ।
প্রশ্ন:৬
উদ্ভিদকোশের গলগি কমপ্লেক্সকে কী বলে ?
উত্তর:
ডিকটিওজোম।
প্রশ্ন:৭
একটি একক পর্দাবিশিষ্ট অঙ্গাণুর উদাহরণ দাও।
উত্তর:
লাইসােজোম।
প্রশ্ন:৮
কোন্ অঙ্গাণু কোশীয় পাচনে অংশ নেয় ?
উত্তর:
লাইসােজোম।
প্রশ্ন:৯
একটি দ্বি-একক পর্দাযুক্ত অঙ্গাণুর নাম কী ?
উত্তর:
মাইটোকন্ড্রিয়া।
প্রশ্ন:১০
মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দার ভাঁজ, এটিকে এক কথায় কী বলা হয় ?
উত্তর:
ক্রিস্টি।

Comments
Post a Comment