ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করে কোন্ কলা ?
উত্তর:
স্ক্লেরেনকাইমা কলা।
প্রশ্ন:২
কোন্ স্থায়ী কলা মৃত কলা ?
উত্তর:
স্ক্লেরেনকাইমা কলা।
প্রশ্ন:৩
এরেনকাইমা কাকে বলে ?
উত্তর:
যে প্যারেনকাইমা কলায় আন্তঃকোশীয় স্থানে বায়ু থাকে তাকে এরেনকাইমা বলে।
প্রশ্ন:৪
কাষ্ঠল তন্তু কাকে বলে ?
উত্তর:
জাইলেম কলায় অবস্থিত স্ক্লেরেনকাইমা তন্তুকে কাষ্ঠল তন্তু বলে।
প্রশ্ন:৫
কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থিত কোশান্তর রন্ধ্রবিহীন সজীব কলাকে কী বলে ?
উত্তর:
ভাজক কলা।
প্রশ্ন:৬
স্ক্লেরাইড কোশ কোথায় থাকে ?
উত্তর:
মটর, মুগ, খেসারির বীজত্বকে এবং পদ্ম, শালুক, চা গাছের কাণ্ড ও পাতায় পাওয়া যায়।
প্রশ্ন:৭
কোন্ প্রকার কলায় কোশান্তর স্থান সেলুলোজ পূর্ণ হয় ?
উত্তর:
কোলেনকাইমা কলায়।
প্রশ্ন:৮
গৌণ ভাজক কলা কাকে বলে ?
উত্তর:
যে ভাজক কলা প্রাথমিক স্থায়ীকলা থেকে উৎপন্ন হয়।
প্রশ্ন:৯
সাইজোজেনাস ও লাইসিজেনাস রন্ধ্র কোথায় থাকে ?
উত্তর:
পাইনাসের রজন নালিতে সাইজোজেনাস এবং লেবুর তৈল গ্রন্থিতে লাইসিজেনাস রন্ধ্র থাকে।
প্রশ্ন:১০
যে প্যারেনকাইমা কলায় ক্লোরােপ্লাস্ট থাকে তাকে কী বলে ?
উত্তর:
ক্লোরেনকাইমা।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৪[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৬[NEXT]
✸✸✸

Comments
Post a Comment