ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
আরশােলার ডানার সংখ্যা কটি এবং কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তর:
আরশােলার ডানা দু-জোড়া, একজোড়া মেসােথােরাক্স এবং একজোড়া মেটাথােরাক্স-এর পৃষ্ঠদেশ থেকে উৎপন্ন হয়েছে।
প্রশ্ন:২
স্ক্লেরাইট কী ?
উত্তর:
আরশােলার প্রতি খণ্ডকের বহিঃকঙ্কাল শক্ত প্লেটের মতাে, এদের স্ক্লেরাইট বলে।
প্রশ্ন:৩
পুরুষ আরশােলার পায়ু উপাঙ্গগুলি কী কী ?
উত্তর:
পুরুষ আরশােলার পায়ু উপাঙ্গগুলি হল— একজোড়া অ্যানাল সারসি এবং একজোড়া অ্যানাল স্টাইল।
প্রশ্ন:৪
টারগাম ও স্টারনাম কী ?
উত্তর:
আরশােলার পৃষ্ঠদেশের বহিঃকঙ্কালকে টারগাম এবং অঙ্কদেশের বহিঃকঙ্কালকে স্টারনাম বলে।
প্রশ্ন:৫
আরশােলার বক্ষদেশ কটি খণ্ডক নিয়ে গঠিত ?
উত্তর:
আরশােলার বক্ষদেশ 3 টি খণ্ডক নিয়ে গঠিত। এগুলি হল অগ্রবক্ষ বা প্রােথােরাক্স, মধ্যক্ষ বা মেসােথােরাক্স এবং পশ্চাদবক্ষ বা মেটাথােরাক্স।
প্রশ্ন:৬
টারগাম ও স্টারনাম পার্শ্বদেশে কী দিয়ে যুক্ত থাকে ?
উত্তর:
টারগাম ও স্টারনাম পরস্পরের সঙ্গে প্লিউরা দিয়ে যুক্ত থাকে।
প্রশ্ন:৭
স্ত্রী আরশােলার জনন ছিদ্র কোথায় থাকে ?
উত্তর:
অষ্টম স্টারনামে।
প্রশ্ন:৮
আরশােলার অগ্র ও পশ্চাদ ডানাকে কী বলে ?
উত্তর:
অগ্রডানাকে এলিট্রা এবং পশ্চাদ ডানাকে টেগমিনা বলে।
প্রশ্ন:৯
পুরুষ আরশােলার জনন ছিদ্র কোথায় অবস্থিত ?
উত্তর:
পুরুষ আরশােলার জনন ছিদ্র নবম ও দশম খণ্ডকের স্টারনামে থাকে।
প্রশ্ন:১০
আরশােলার বক্ষদেশে পায়ের সংখ্যা ও অবস্থান উল্লেখ করাে।
উত্তর:
আরশােলার 3 জোড়া গমন পদ থাকে। প্রতি বক্ষ খণ্ডকের অঙ্কদেশ থেকে একজোড়া করে উৎপন্ন হয়েছে।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১১[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৩[NEXT]
✸✸✸

Comments
Post a Comment