বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
রক্ষীকোশের প্রধান কাজ কী ?
উত্তর:
স্টোমাটা খােলা বা বন্ধে সাহায্য করা।
প্রশ্ন:২
স্টোমাটা খোলা বা বন্ধে কোন্ হরমােন ভূমিকা নেয় ?
উত্তর:
ABA (অ্যাবসাইসিক অ্যাসিড), সাইটোকাইনিন।
প্রশ্ন:৩
'OP'- এর পুরাে নাম কী ?
উত্তর:
Osmotic Pressure (অভিস্রবণীয় চাপ)।
প্রশ্ন:৪
অ্যান্টিট্রান্সপিরান্ট বা বাষ্পমােচন বিরােধী যৌগ কী ?
উত্তর:
যে সকল যৌগরা বাষ্পমােচনে বাধা দেয়।
প্রশ্ন:৫
দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণে অভিস্রবণ ঘটে কার উপস্থিতিতে ?
উত্তর:
অর্ধভেদ্য পর্দার উপস্থিতিতে।
প্রশ্ন:৬
ψs-এর অর্থ কী ?
উত্তর:
অভিস্রবণীয় বিভব।
প্রশ্ন:৭
জলজ চাপ নির্ণয়ের একক কী ?
উত্তর:
পাস্কাল।
প্রশ্ন:৮
কোন্ যন্ত্রের মাধ্যমে বাম্পমােচনের হার নির্ণয় করা হয় ?
উত্তর:
পােটোমিটার।
প্রশ্ন:৯
প্রােটোপ্লাস্ট কী ?
উত্তর:
প্লাজমা পর্দা ও প্রােটোপ্লাজমকে একত্রে প্রােটোপ্লাস্ট বলে।
প্রশ্ন:১০
যখন কোনাে উদ্ভিদ কোশকে জলে রাখা হয় তখন ওটি বিস্ফারিত হয় না কেন ?
উত্তর:
দৃঢ় কোশ প্রাচীরের উপস্থিতির জন্য।

Comments
Post a Comment