ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
হ্যাড্রোসেন্ট্রিক ও লেপ্টোসেন্ট্রিক নালিকা বান্ডিল কোথায় থাকে ?
উত্তর:
হ্যাড্রোসেন্ট্রিক নালিকা বান্ডিল ফার্ন জাতীয় উদ্ভিদের কাণ্ডে এবং লেপ্টোসেন্ট্রিক নালিকা বান্ডিল ড্রাসিনা নামক একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে।
প্রশ্ন:২
ডিকটিওস্টিলি কোথায় থাকে ?
উত্তর:
ড্রায়ােপটেরিস নামক ফার্নে।
প্রশ্ন:৩
ক্রুসিফেরাস প্রকারের পত্ররন্দ্র কোথায় থাকে ?
উত্তর:
ক্রুসিফেরাস গােত্রভুক্ত (সরিষা) উদ্ভিদে দেখা যায়।
প্রশ্ন:৪
একবীজপত্রী মূল ও দ্বিবীজপত্রী মূলের নালিকা বান্ডিলের পার্থক্য কী ?
উত্তর:
একবীজপত্রী মূলের নালিকা বান্ডিলের সংখ্যা 2-6টি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিলের সংখ্যা 6-এর বেশি।
প্রশ্ন:৫
অরীয় নালিকা বান্ডিল কোথায় থাকে ?
উত্তর:
মূলে থাকে।
প্রশ্ন:৬
ইউস্টিলি কোথায় থাকে ?
উত্তর:
কুমড়াে, সূর্যমুখী ইত্যাদির কাণ্ডে থাকে।
প্রশ্ন:৭
প্রােটোস্টিলি কাকে বলে ?
উত্তর:
মজ্জাবিহীন জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত স্টিলিকে প্রােটোস্টিলি বলে।
প্রশ্ন:৮
ক্যাসপেরিয়ান ফিতে এবং প্যাসেজ কোশ কোথায় থাকে ?
উত্তর:
মূলের এন্ডােডারমিসে।
প্রশ্ন:৯
মুক্ত নালিকা বান্ডিল ও বদ্ধ নালিকা বান্ডিলের মূল পার্থক্য কী ?
উত্তর:
মুক্ত নালিকা বান্ডিলে জাইলেম ও ফ্লোয়েম কলার মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, অপরপক্ষে বদ্ধ নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকে না।
প্রশ্ন:১০
সমদ্বিপার্শ্বীয় নালিক বান্ডিল কোথায় থাকে ?
উত্তর:
কুমড়াে, লাউ প্রভৃতি উদ্ভিদের কাণ্ডে থাকে।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৫[PREV]
✸✸✸

Comments
Post a Comment