Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।। সাম্রাজ্যবাদ—প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, সেট-৩

সাম্রাজ্যবাদ—প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদী আন্দোলন

প্রশ্ন:১
কবে ‘গান্ধি-আরউইন চুক্তি’ ও ‘পুনা চুক্তি’ স্বাক্ষরিত হয় ?

উত্তর: 

১৯৩১ খ্রিস্টাব্দের ৫ মার্চ গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫ সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।


প্রশ্ন:২
‘চোদ্দো দফা শর্ত’ কে কবে প্রচার করেন ?

উত্তর: 

আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৮ খ্রিস্টাব্দে ‘চোদ্দো দফা শর্ত’ প্রচার করেন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি এই ঘােষণা করেছিলেন।


প্রশ্ন:৩
সাম্রাজ্যবাদ বলতে কী বােঝায় ?

উত্তর: 

শক্তিশালী দেশগুলি কর্তৃক আর্থিক ও সামরিক দিক থেকে দুর্বল দেশগুলির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করাকে সাম্রাজ্যবাদ বলা হয়। ‘ইম্পিরিয়ালিজ্ম দ্য হায়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজ্ম’ গ্রন্থে ভি.আই. লেনিন সাম্রাজ্যবাদের উদ্ভবের বর্ণনা দিয়েছেন।


প্রশ্ন:৪
‘সেরাজেভাে ঘটনাটি’ কী ?

উত্তর: 

১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউক ফার্দিনান্দ ও তাঁর পত্নী সােফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিদর্শনকালে ‘ব্ল্যাকহ্যান্ড’ উগ্রপন্থী গােষ্ঠীর এক আততায়ী (ন্যাভরিলাে প্রিন্সেপ)-র হাতে নিহত হন। এটি ‘সেরাজেভাে ঘটনা’ নামে পরিচিত।


প্রশ্ন:৫
ত্রিশক্তি চুক্তি (Triple Alliance) কবে এবং কোন কোন ইউরােপীয় রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তর: 

ইতালি, জার্মানি ও অস্ট্রিয়াকে নিয়ে ১৮৮২ খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স স্বাক্ষরিত হয়। তিনটি রাষ্ট্রই প্রয়ােজনে একে অপরকে সাহায্যের অঙ্গীকার করে।


প্রশ্ন:৬

সেরাজেভাে হত্যাকাণ্ডের তাৎপর্য কী ?

উত্তর: 

সেরাজেভাে হত্যাকাণ্ডে (২৮ জুন, ১৯১৪ খ্রি.) সার্বিয়ার ইন্ধন আছে, এই অভিযােগ করে অস্ট্রিয়া সার্বিয়াকে এক চরমপত্র দেয়। এই চরমপত্রের শর্তগুলির মধ্যে বেশ কয়েকটি শর্ত সার্বিয়া মেনে নিতে অস্বীকার করে। ফলে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে বসে। এর পরিণতি হিসেবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।


প্রশ্ন:৭
ত্রিশক্তি মৈত্রী (Triple Entente) কাদের মধ্যে এবং কবে সম্পাদিত হয়েছিল ?

উত্তর: 

ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাত গঠিত হয়। তিনটি দেশের এই মৈত্রী চুক্তি সংঘটিত হয়েছিল ১৯০৭ খ্রিস্টাব্দে।


প্রশ্ন:৮
কোন বৎসরে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল ?

উত্তর: 

প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল ১৯১৪ খ্রিস্টাব্দে।


প্রশ্ন:৯

‘সশস্ত্র শান্তির যুগ’ বলতে কোন সময়কালকে বােঝায় ?

উত্তর: 

‘সশস্ত্র শান্তির যুগ’ বলতে ১৮৭১ খ্রিস্টাব্দ থেকে ১৯১৩ খ্রিস্টাব্দে পর্যন্ত সময়কালকে বােঝায়। কারণ ফ্রাঙ্কফুটের সন্ধি (১৮৭২ খ্রি.) থেকে শুরু করে বলকান যুদ্ধ (১৯১৩ খ্রি.) পর্যন্ত সময়কালে ইউরােপে শান্তি বজায় ছিল।


প্রশ্ন:১০
কখন ‘সাম্রাজ্যবাদ’ শব্দের ব্যবহার শুরু হয় ? কোন্ সময়কাল সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত ?

উত্তর: 

১৮৯৮ খ্রিস্টাব্দে স্পেন-মার্কিন যুদ্ধের সময় ‘সাম্রাজ্যবাদ’ শব্দের ব্যবহার শুরু হয়। ১৮৭০-১৯১৪ খ্রিস্টাব্দ সময়কাল সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত।

  







✸✸✸




✸✸✸




Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

ভারতের জলসেচ ব্যবস্থা

ভারতে প্রধানত তিনটি পদ্ধতির দ্বারা জলসেচ করা হয়ে থাকে ১. কূপ ও নলকূপ  ২. জলাশয়  ৩. সেচখাল  কূপ ও নলকূপ - প্রায় ৫৮.৫% সেচ খাল -  প্রায় ২৫.৮ % জলাশয় - প্রায় ৩.৩ % অন্যান্য - প্রায় ১২.১%