ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
NADP-র পুরাে নাম কী ?
উত্তর:
নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট (Nicotinamide Adenine Dinucleotide Phosphate)।
প্রশ্ন:২
হিল বিক্রিয়ার প্রবর্তক কে ?
উত্তর:
বিজ্ঞানী রবিন হিল।
প্রশ্ন:৩
সালােকসংশ্লেষের ইলেকট্রন বাহকগুলি কী কী ?
উত্তর:
সাইটোক্রোম, প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, আয়রন-সালফার প্রােটিন।
প্রশ্ন:৪
আলােকশ্বসনের মুখ্য উৎপাদিত দ্রব্যগুলি কী কী ?
উত্তর:
গ্লাইকোলেট, গ্লাইসিন এবং সেরিন।
প্রশ্ন:৫
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান উপাদানগুলি কী কী ?
উত্তর:
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান উপদানগুলি হল— জল (H2O), কার্বন ডাইঅক্সাইড (CO2), সূর্যালােক ও ক্লোরােফিল।
প্রশ্ন:৬
আলােকশ্বসনের শ্বসন বস্তুটি কী ?
উত্তর:
গ্লাইকোলিক অ্যাসিড বা গ্লাইকোলেট।
প্রশ্ন:৭
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন্ উপাদান জারিত হয় এবং কোন্ উপাদান বিজারিত হয় ?
উত্তর:
জল জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়।
প্রশ্ন:৮
আলােকশ্বসন কোন্ কোন্ অঙ্গাণুতে সম্পন্ন হয় ?
উত্তর:
ক্লোরােপ্লাস্ট, পারঅক্সিজোম ও মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়।
প্রশ্ন:৯
ফটোলাইসিস কী ?
উত্তর:
সূর্যালােকের উপস্থিতিতে জলের আলােক বিয়ােজনকে ফটোলাইসিস বলে।
প্রশ্ন:১০
RuBP-র পুরাে নাম কী ?
উত্তর:
রাইবিউলেজ বিসফসফেট (Ribulose bisphosphate)।

Comments
Post a Comment