বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
স্ফীত কন্দ, গ্রন্থিকন্দ এবং গুঁড়ি কন্দের উদাহরণ দাও।
উত্তর:
স্ফীত কন্দ— আলু;
গ্রন্থিক— আদা;
গুড়ি কন্দ— ওল।
প্রশ্ন:২
ক্ল্যাডােড কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
একটি মাত্র পর্ববিশিষ্ট পর্ণকাওকে ক্ল্যাডােড বলে। যেমন—শতমূলী।
প্রশ্ন:৩
বক্ৰ ধাবক ও হ্রস্ব ধাবকের উদাহরণ দাও।
উত্তর:
বক্র ধাবক— মেন্থা;
হ্রস্ব ধাবক— কচুরিপানা।
প্রশ্ন:৪
অর্ধকাণ্ডবেষ্টক ও উপাধান পত্রমূল কোন্ গাছের পাতায় দেখা যায় ?
উত্তর:
অর্ধকাণ্ডবেষ্টক— কলা পাতা;
উপাধান— আম পাতা।
প্রশ্ন:৫
একটি মিশ্র মুকুলের উদাহরণ দাও।
উত্তর:
আপেলের পুস্পমুকুল।
প্রশ্ন:৬
বুলবিলের উদাহরণ দাও।
উত্তর:
চুপড়ি আলু।
প্রশ্ন:৭
পর্ণকাণ্ডের উদাহরণ দাও।
উত্তর:
ফণীমনসা।
প্রশ্ন:৮
সবচেয়ে বৃহত্তম মুকুল কোনটি ?
উত্তর:
বাঁধাকপি।
প্রশ্ন:৯
কাণ্ড আকর্ষ এবং কাণ্ড কণ্টকের উদাহরণ দাও।
উত্তর:
কাণ্ড আকর্ষ— হাড়জোড়া;
কাণ্ড কণ্টক— বেল।
প্রশ্ন:১০
রানার ও সাকারের উদাহরণ দাও।
উত্তর:
রানার— শুশনি;
সাকার— চন্দ্রমল্লিকা।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৩[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৫[NEXT]
✸✸✸

Comments
Post a Comment