বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ
প্রশ্ন:১
মুসােলিনি তাঁর সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য কী কী সামরিক অভিযান চালিয়েছিলেন ?
উত্তর:
মুসােলিনি তাঁর সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য একাধিক সামরিক অভিযান চালিয়েছিলেন। যেমন—গ্রিসের করফু দ্বীপ দখলের অভিযান, আবিসিনিয়া অভিযান, আলবানিয়া অভিযান ইত্যাদি।
প্রশ্ন:২
১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর, জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিল কেন ?
উত্তর:
জাপানের হিরােশিমা ও নাগাসাকিতে আমেরিকা যুক্তরাষ্ট্র পরমাণু বােমার বিস্ফোরণ ঘটালে জাপানের বিদেশমন্ত্রী সিগেসিৎসু মার্কিন সেনাপতি ম্যাক আর্থারের কাছে আত্মসমর্পণ করেন।
প্রশ্ন:৩
ইতালিতে মুসােলিনি কী ধরনের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
ইতালিতে মুসােলিনি একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এই লক্ষ্যে তিনি সকল বিরােধী দলের অস্তিত্বের বিলােপ ঘটান।
প্রশ্ন:৪
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ?
উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হল হিটলারের পােল্যান্ড আক্রমণ। ডানজিগ বন্দর ও পােলিশ করিডােরের দাবিতে হিটলার ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর পােল্যান্ড আক্রমণ করেন। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।
প্রশ্ন:৫
‘ফ্যাসিস্ট দল’ কে প্রতিষ্ঠা করেন ? এই দলের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
বেনিটো মুসােলিনি ফ্যাসিস্ট দল গঠন করেন।এই দলের প্রধান উদ্দেশ্য ছিল— (১) বলিষ্ঠ সাম্রাজ্যবাদী বিদেশনীতি গ্রহণের মাধ্যমে বিশ্বে ইতালির মর্যাদা বৃদ্ধি। (২) কমিউনিস্ট প্রভাব থেকে ইতালিকে রক্ষা করার পাশাপাশি ইতালিবাসীর ব্যক্তিগত ধনসম্পত্তি সুরক্ষার ব্যবস্থা করা।
প্রশ্ন:৬
আমেরিকা কত খ্রিস্টাব্দে এবং কোথায় পরমাণু বােমা নিক্ষেপ করে ?
উত্তর:
আমেরিকা ১৯৪৫ খ্রিস্টাব্দে জাপানের হিরােসিমা ও নাগাসাকি শহরের ওপর পরমাণু বােমা নিক্ষেপ করে।
প্রশ্ন:৭
দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি কারণ উল্লেখ করাে।
উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্রে দুটি কারণ হল—
(১) উগ্র জাতীয়তাবাদ এবং
(২) হিটলারের পােল্যান্ড আক্রমণ। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর হিটলার পােল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।
প্রশ্ন:৮
মুসােলিনি কেন আবিসিনিয়া আক্রমণ করেন ?
উত্তর:
মুসােলিনি ১৯৩৫ খ্রিস্টাব্দে আবিসিনিয়া আক্রমণ করেন। যুদ্ধবিধ্বস্ত ইতালির অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠার জন্য মুসােলিনি এই দেশ আক্রমণ করেছিলেন।
প্রশ্ন:৯
ফ্যাসিবাদ বলতে কী বােঝায় ?
উত্তর:
ফ্যাসিবাদ শব্দটি ‘ফ্যাসেস' শব্দ থেকে এসেছে। মুসােলিনি প্রবর্তিত ইতালির একনায়কতন্ত্র ফ্যাসিবাদ নামে পরিচিত। ফ্যাসিবাদের মূল কথা হল—রাষ্ট্র চূড়ান্ত ক্ষমতার অধিকারী, ব্যক্তিস্বার্থ বা শ্রেণিস্বার্থ রাষ্ট্রস্বার্থের অধীন।
প্রশ্ন:১০
মুসােলিনি কে ছিলেন ?
উত্তর:
মুসােলিনি ছিলেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি ইতালিতে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠার পাশাপাশি ফ্যাসিবাদী একনায়কতন্ত্রেরও প্রতিষ্ঠা করেছিলেন।
★★★
★★★

Comments
Post a Comment