বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোশের কোথায় ঘটে ?
উত্তর:
কোশের সাইটোপ্লাজমে ঘটে।
প্রশ্ন:২
প্রােটোপ্লাজমীয় শ্বসন কাকে বলে ?
উত্তর:
যে শ্বসনে প্রােটিন বা স্নেহপদার্থ শ্বসনবস্তু হিসাবে ব্যবহৃত হয়, তাকে প্রােটোপ্লাজমীয় শ্বসন বলে।
প্রশ্ন:৩
কোন্ বিজ্ঞানী প্রথম ক্রেবস্ চক্রটি পর্যবেক্ষণ করেন ?
উত্তর:
হ্যানস্ অ্যাডােল ক্রেবস।
প্রশ্ন:৪
সবাত শ্বসনে ইলেকট্রন পরিবহণ তন্ত্রে বাহকগুলি কী ?
উত্তর:
NADH ইউবিকুইনােন অক্সিডােরিডাকটেজ, সাক্সিনেট ইউবিকুইনোন অক্সিডােরিডাকটেজ, সাইটোক্রোম- b, c, a এবং a3।
প্রশ্ন:৫
শ্বসনে প্রধানত কোন জৈব বস্তু কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর:
গ্লুকোজ।
প্রশ্ন:৬
এক অণু ATP আর্দ্র বিশ্লেষিত হয়ে ADP-তে পরিণত হলে কত পরিমাণ তাপশক্তি পাওয়া যায় ?
উত্তর:
7.3 kcal ( আধুনিক মতে 8.15 kcal)।
প্রশ্ন:৭
ATP সংশ্লেষের জন্য প্রয়ােজনীয় উৎসেচকের নাম কী ?
উত্তর:
প্রয়ােজনীয় উৎসেচকের নাম হল ATP সিন্থেটেজ।
প্রশ্ন:৮
ক্রেবস্ চক্রে ব্যবহৃত হয় এমন একটি উৎসেচকের নাম কী ?
উত্তর:
ফিউমারেজ।
প্রশ্ন:৯
সর্বাধিক ব্যবহৃত বা প্রাথমিক শ্বসন বস্তুটির নাম কী ?
উত্তর:
গ্লুকোজ।
প্রশ্ন:১০
শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন ?
উত্তর:
এই প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন কমে যাওয়ায় শ্বসনকে অপচিতি বিপাক বলে।

Comments
Post a Comment