বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
ঠেসমূল কোথায় থাকে ?
উত্তর:
কেয়া গাছে।
প্রশ্ন:২
দুটি অশাখ বৃক্ষের উদাহরণ দাও।
উত্তর:
তাল, নারকেল।
প্রশ্ন:৩
ভাসমান মূল কোথায় দেখা যায় ?
উত্তর:
কেশরদাম উদ্ভিদে।
প্রশ্ন:৪
একটি অঙ্কুশ রােহিণী ও একটি কণ্টক রােহিণীর উদাহরণ দাও।
উত্তর:
অঙ্কুশ রােহিণী— কাঁঠালিচাঁপা;
কণ্টক রােহিণী— বেত।
প্রশ্ন:৫
অধিমূল কোন্ গাছে থাকে ?
উত্তর:
শিমূল গাছে।
প্রশ্ন:৬
একটি ব্রততী ও একটি রােহিণী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর:
ব্রততী— কুমড়াে;
রােহিণী— মটর।
প্রশ্ন:৭
হস্টোরিয়া কোথায় থাকে ?
উত্তর:
স্বর্ণলতা উদ্ভিদে।
প্রশ্ন:৮
কোন্ উদ্ভিদের ভৌম পুষ্পদণ্ড থাকে ?
উত্তর:
পেঁয়াজের ভৌম পুষ্পদণ্ড থাকে।
প্রশ্ন:৯
একটি করে বীরুৎ, গুল্ম ও বৃক্ষের উদাহরণ দাও।
উত্তর:
বীরুৎ— ধান;
গুল্ম— জবা;
বৃক্ষ— আম গাছ।
প্রশ্ন:১০
আরােহী মুল কোথায় থাকে ?
উত্তর:
পান, গজপিপুল।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৮[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১০[NEXT]
✸✸✸

Comments
Post a Comment