ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন
প্রশ্ন:১
বান্দুং সম্মেলনের গুরুত্ব কী ?
উত্তর:
১৯৫৫ খ্রিস্টাব্দের ১৮-২৬ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার ২৬ টি দেশ মিলিত হয়। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বে জোটনিরপেক্ষ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়।
প্রশ্ন:২
দক্ষিণ রােডেসিয়ায় কার নেতৃত্বে জাতীয় আন্দোলন পরিচালিত হয় ? এটি কবে স্বাধীনতা লাভ করে ?
উত্তর:
দক্ষিণ রােডেসিয়ায় মুগাবের নেতৃত্বে জাতীয় আন্দোলন পরিচালিত হয়। এটি ১৯৮০ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে।
প্রশ্ন:৩
তৃতীয় বিশ্ব বলতে কী বােঝ ?
উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন পুঁজিবাদী জোট এবং সােভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের বাইরে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়।
প্রশ্ন:৪
জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ?
উত্তর:
আমেরিকার নিউইয়র্ক শহরে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত।
প্রশ্ন:৫
জোটনিরপেক্ষ নীতি কী ?
উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দুই বিবদমান রাষ্ট্র সােভিয়েত রাশিয়া ও আমেরিকার নেতৃত্বে পৃথক পৃথক জোট গড়ে ওঠে। ভারতের নেতৃত্বে অনেক রাষ্ট্র কোনাে জোটে যােগ না দিয়ে জোট-নিরপেক্ষভাবে বৈদেশিক নীতি পরিচালনা করে। একে জোটনিরপেক্ষ নীতি বলে।
প্রশ্ন:৬
উত্তর রােডেসিয়া ও দক্ষিণ রােডেসিয়ার বর্তমান নাম কী ?
উত্তর:
উত্তর রােডেসিয়া বর্তমানে জাম্বিয়া নামে পরিচিত। দক্ষিণ রােডেসিয়ার বর্তমান নাম জিম্বাবােয়ে।
প্রশ্ন:৭
উত্তর রােডেসিয়া কার নেতৃত্বে আন্দোলন শুরু করে ? এটি কবে স্বাধীনতা পায় ?
উত্তর:
উত্তর রােডেসিয়া কেনেথ কৌন্ডার নেতৃত্বে আন্দোলন শুরু করে। এটি ১৯৬৩ খ্রিস্টাব্দে স্বাধীনতা পায়।
প্রশ্ন:৮
জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ছিল—সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে ঠান্ডা লড়াইয়ের আবর্ত থেকে মুক্ত রাখা। এ ছাড়া বিভিন্ন দেশের মুক্তি আন্দোলনকে সমর্থন জানানাে ছিল এর অন্যতম লক্ষ্য।
প্রশ্ন:৯
রােডেসিয়া কোন্ মহাদেশে অবস্থিত ? এখানে কাদের উপনিবেশ ছিল ?
উত্তর:
রােডেসিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত।এখানে ব্রিটিশদের উপনিবেশ ছিল।
প্রশ্ন:১০
প্রথম বিশ্ব ও দ্বিতীয় বিশ্বের সঙ্গে তৃতীয় বিশ্বের পার্থক্য কোথায় ?
উত্তর:
প্রথম বিশ্ব হল সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের জোট;
দ্বিতীয় বিশ্ব হল সমাজতান্ত্রিক সােভিয়েত রাশিয়ার জোট এবং
তৃতীয় বিশ্ব হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতাপ্রাপ্ত মার্কিন ও সােভিয়েত জোটের বাইরের রাষ্ট্রগুলি।

Comments
Post a Comment