Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেট-২

নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ


প্রশ্ন:১
নাতসিবাদ ও ফ্যাসিবাদের মধ্যে মিল কোথায় ?

উত্তর: 
জার্মানির নাতসিবাদ ও ইতালির ফ্যাসিবাদ ছিল গণতন্ত্র বিরােধী এবং একনায়কতন্ত্রে বিশ্বাসী। উভয় মতবাদই উগ্র জাতীয়তাবাদ ও রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতায় বিশ্বাস করত।



প্রশ্ন:২
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ? কে কে ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ?

উত্তর: 
১৯৩৯ খ্রিস্টাব্দে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রাশিয়ার প্রধানমন্ত্রী স্ট্যালিন এবং জার্মানির হিটলার ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।



প্রশ্ন:৩
মিউনিখ চুক্তির (১৯৩৮ খ্রি.) তাৎপর্য উল্লেখ করা।

উত্তর: 
মিউনিখ চুক্তি (১৯৩৮ খ্রি.)-র পরে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মান তােষণ আরও বাড়িয়ে দেয়। এরূপ পরিস্থিতিতে শঙ্কিত রাশিয়া জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি (১৯৩৯ খ্রি.) স্বাক্ষর করে। এককথায় মিউনিখ চুক্তি হিটলারের রাজ্যজয়ের ক্ষুধাকে বাড়িয়ে দিয়ে পৃথিবীকে আরও একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়।



প্রশ্ন:৪
কে ফ্যাসিস্ট দল গঠন করেন ? কত খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল গঠিত হয় ?

উত্তর: 
মুসােলিনি ফ্যাসিস্ট দল গঠন করেন। ১৯১৯ খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল গঠিত হয়।



প্রশ্ন:৫
.0
‘মেঁই ক্যাম্ফ’ (Mein Kampf) গ্রন্থের রচয়িতা কে ? কত খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রকাশিত হয় ?

উত্তর: 
‘মেঁই ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা হিটলার। ১৯২৫ খ্রিস্টাব্দে ‘মেঁই ক্যাম্ফ’ গ্রন্থটি প্রকাশিত হয়।



প্রশ্ন:৬
রুশ জার্মান অনাক্রমণ চুক্তি (১৯৩৯ খ্রি.) স্বাক্ষরিত হল কী উদ্দেশ্য নিয়ে ?

উত্তর: 
১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট সােভিয়েতের পক্ষে বিদেশমন্ত্রী মলােটভ ও জার্মানির পক্ষে বিদেশমন্ত্রী রিভেনট্রপ দশ বছর মেয়াদি এই অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন। রাশিয়ার অফুরন্ত কাঁচামাল অধিকারের লােভে এবং পূর্ব ও পশ্চিম সীমান্তের লড়াইয়ে রাশিয়ার সাহায্য পাওয়ার আশায় জার্মানি এই চুক্তি স্বাক্ষর করে। অপরদিকে জাপানি আক্রমণ প্রতিরােধ এবং আগে থেকে হিটলারের রাশিয়া আক্রমণকে আটকানাের জন্য রাশিয়াও এই চুক্তিতে আগ্রহী ছিল। শেষপর্যন্ত হিটলার এই চুক্তির শর্তগুলিকে লঙ্ঘন করে রাশিয়া আক্রমণ করেন এবং জার্মান সাম্রাজ্যবাদের ধ্বংসসাধন ঘটান।



প্রশ্ন:৭
নাতসিদলের কর্মসূচি কী ছিল ?

উত্তর: 
নাতসিদলের অন্যতম কর্মসূচি ছিল— 
(১) ভার্সাই সন্ধি বাতিল করে এক শক্তিশালী জার্মান রাষ্ট্র গঠন করা এবং ইহুদি, ক্যাথােলিক, কমিউনিস্ট ইত্যাদির বিরােধিতা। 
(২) বেকার সমস্যার সমাধান, ভূমিসংস্কার, শিশু ও নারীকল্যাণ।



প্রশ্ন:৮
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির একটি শর্ত উল্লেখ করাে।

উত্তর: 
১৯৩৯ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দশ বছর সােভিয়েত রাশিয়া ও জার্মানি পরস্পরকে আক্রমণ থেকে বিরত থাকবে।



প্রশ্ন:৯
রােম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ? কারা স্বাক্ষর করেছিল ?

উত্তর: 
১৯৩৭ খ্রিস্টাব্দে রােম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইতালি, জার্মানি ও জাপান অক্ষচুক্তিতে স্বাক্ষর করেছিল।



প্রশ্ন:১০
মিউনিখ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তর: 
১৯৩৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও জার্মানির মধ্যে ‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল। মুসসালিনির মধ্যস্থতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

  
      

★★★




★★★




Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.