Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন, সেট-৩

জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন


প্রশ্ন:১
তাসখন্দ চুক্তি কী ?

উত্তর: 
ভারত-পাক বিরােধে শান্তিপূর্ণ মীমাংসার লক্ষ্যে ১৯৬৬ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি রুশ প্রধানমন্ত্রী কোসিগিনের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খান তাসখন্দে এক চুক্তি সম্পাদিত করেন।



প্রশ্ন:২
মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ?


উত্তর: 
মার্শাল পরিকল্পনার দুটি মূল উদ্দেশ্য হল— 
(১) যুদ্ধবিধ্বস্ত ইউরােপের দেশগুলিকে অর্থসাহায্য দিয়ে তাদেরকে সােভিয়েত প্রভাব থেকে মুক্ত করা।
(২) মার্কিন অর্থ সাহায্যগ্রহণকারী দেশগুলিকে মার্কিন রাষ্ট্রজোটের অন্তর্ভুক্ত করা এবং তাদের বিদেশ নীতি নির্ধারণে আধিপত্য কায়েম করা।



প্রশ্ন:৩
জাতিপুঞ্জের প্রথম এবং বর্তমান মহাসচিবের নাম কী ?

উত্তর: 
জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ট্রিগভি লি এবং বর্তমান মহাসচিবের নাম অ্যান্তোনিও গুতেরেস



প্রশ্ন:৪
ইন্দোচিন কোন্ ইউরােপীয় রাষ্ট্রের উপনিবেশ ছিল ? ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নায়ক কে ছিলেন ?

উত্তর: 
ইন্দোচিন ফ্রান্সের উপনিবেশ ছিল।ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন হাে-চি-মিন।



প্রশ্ন:৫
বান্দুং কোথায় অবস্থিত ? বান্দুং সম্মেলনের উদ্দেশ্য কী ছিল ?

উত্তর: 
এশিয়া মহাদেশের অন্তর্গত ইন্দোনেশিয়াতে বান্দুং অবস্থিত। বান্দুং সম্মেলনের উদ্দেশ্য ছিল সােভিয়েত-মার্কিন ঠান্ডা লড়াইয়ের প্রভাব মুক্ত হয়ে নির্জোট দেশগুলিকে একত্রিত করে জোটনিরপেক্ষ নীতির স্বতন্ত্র অবস্থান ঘােষণা করা।



প্রশ্ন:৬
হাে-চি-মিনকে কেন মনে রাখা হয় ?

উত্তর: 
হাে-চি-মিন ছিলেন ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নায়ক। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি ভিয়েতনাম প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘােষণা করেন। তাঁর নেতৃত্বে উত্তর ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়।



প্রশ্ন:৭
‘ঠান্ডা লড়াই’ কথাটি সর্বপ্রথম কে জনপ্রিয় করে তােলেন ? ঠান্ডা লড়াইয়ের প্রধান দুই প্রতিপক্ষ ছিল কোন্ দুটি দেশ ?

উত্তর: 
বিখ্যাত সংবাদপত্র ‘ওয়াশিংটন পােস্ট’-এ কয়েকটি ধারাবাহিক প্রবন্ধের মাধ্যমে ‘ঠান্ডা লড়াই’ কথাটি জনপ্রিয় করে তােলেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। (এই কথাটি প্রথম ব্যবহার করেন মার্কিন কূটনীতিবিদ বার্নাড বারুচ)।
ঠান্ডা লড়াইয়ের প্রধান দুই প্রতিপক্ষ হল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সােভিয়েত ইউনিয়ন।



প্রশ্ন:৮
‘ট্রুম্যান তত্ত্ব’ কী ?

উত্তর: 
১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মার্চ মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস.ট্রুম্যান মার্কিন সংসদের এক যৌথ অধিবেশনে বলেন—এখন থেকে পৃথিবীর যে-কোনাে জায়গায় স্বাধীন জনগণ যদি সশস্ত্র সংখ্যালঘু বা বাইরের কোনাে শক্তির আধিপত্য বিস্তারের চেষ্টাকে প্রতিরােধ করতে চায় তাহলে আমেরিকা তাদের সাহায্য করবে। এই তত্ত্বই ট্রুম্যান তত্ত্ব। বলাবাহুল্য, ট্রুম্যান সশস্ত্র সংখ্যালঘু বলতে সাম্যবাদী বিদ্রোহীদের এবং বাইরের শক্তি বলতে সােভিয়েত রাশিয়াকেই বুঝিয়েছিলেন।



প্রশ্ন:৯
মার্শাল পরিকল্পনা কী ?

উত্তর: 
১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় আমেরিকার বিদেশসচিব জর্জ মার্শাল এক ঘােষণায় যুদ্ধবিধ্বস্ত সমগ্র ইউরােপে আর্থিক পুনুরুজ্জীবনের পরিকল্পনা পেশ করেন যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।



প্রশ্ন:১০
ভিটো কী ?

উত্তর: 
সম্মিলিত জাতিপুঞ্জের কোনাে সিদ্ধান্তে যদি স্থায়ী একটি রাষ্ট্রও অসম্মতি জানায় তাহলে সিদ্ধান্ত বাতিল হয়। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির অসম্মতি জানানাের এই বিশেষ ক্ষমতাকেই বলে ভিটো।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.