ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
আরশােলার সাইনাস কত প্রকারের ?
উত্তর:
আরশােলার সাইনাস তিন প্রকার, যথা— পেরিভেসিরাল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস এবং পেরিনিউরাল সাইনাস।
প্রশ্ন:২
আরশােলার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী কী নিয়ে গঠিত ?
উত্তর:
আরশােলার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক, স্নায়ুগ্রন্থি ও একজোড়া অঙ্কীয় স্নায়ু রজ্জু নিয়ে গঠিত।
প্রশ্ন:৩
অস্টিয়া কী ?
উত্তর:
আরশােলার হৃৎপিণ্ডের প্রতিটি প্রকোষ্ঠ যে দুটি ছিদ্র দিয়ে পেরিকার্ডিয়াল সাইনাসে মুক্ত থাকে তাকে অস্ট্রিয়া বলে।
প্রশ্ন:৪
আরশােলার প্রধান জ্ঞানেন্দ্রিয় কোনটি ? এর একককে কী বলে ?
উত্তর:
আরশােলার প্রধান জ্ঞানেন্দ্রিয় পুঞ্জাক্ষি এর একক হল ওমাটিডিয়াম।
প্রশ্ন:৫
আরশােলার সংবহন তন্ত্র কী প্রকৃতির ?
উত্তর:
আরশােলার মুক্ত সংবহন।
প্রশ্ন:৬
আরশােলার স্নায়ুতন্ত্রে কী কী স্নায়ু গ্রন্থি থাকে ?
উত্তর:
আরশােলার স্নায়ুতন্ত্রে একজোড়া সুপ্রা-ইসােফেজিয়াল গ্যাংলিয়া এবং একজোড়া সাব-ইসােফেজিয়াল গ্যাংলিয়া থাকে।
প্রশ্ন:৭
আরশােলার শ্বাসঅঙ্গের নাম কী ?
উত্তর:
ট্রাকিয়া।
প্রশ্ন:৮
আরশােলার দেহগহ্বরকে কী বলে ?
উত্তর:
হিমােসিল বলে।
প্রশ্ন:৯
আরশােলার শ্বাসছিদ্র কটি ? তারা কোথায় অবস্থিত ?
উত্তর:
আরশােলার শাসছিদ্র 10 জোড়া । বক্ষের দু-পাশে 2 জোড়া এবং উদরের দু-পাশে 8 জোড়া অবস্থিত।
প্রশ্ন:১০
আরশােলার হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কী ?
উত্তর:
আরশােলার হৃৎপিণ্ড নলাকার এবং 13 টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৪[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৬[NEXT]
✸✸✸

Comments
Post a Comment