বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
আরশােলার গিজার্ড বা পেষকের কাজ কী ?
উত্তর:
খাদ্যবস্তু পেষণ করা।
প্রশ্ন:২
রেকটাল প্যাপিলি কী ?
উত্তর:
মলাশয়ের অন্তঃপ্রাচীরে যে আটটি অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে তাদের রেকটাল প্যাপিলি বলে।
প্রশ্ন:৩
আরশােলার প্রতিটি পুঞ্জাক্ষিতে কতগুলি ওমাটিডিয়াম আছে ?
উত্তর:
প্রায় 2000 টি।
প্রশ্ন:৪
লালাগ্রন্থির ক্ষরণ (লালারস) কোথায় জমা হয় ?
উত্তর:
লালাধারে জমা হয়।
প্রশ্ন:৫
পুরুষ আরশােলা ও স্ত্রী আরশােলার গােনােপােফাইসিসকে কী বলে ?
উত্তর:
পুরুষ আরশােলার গােনোপােফাইসিসকে জেনিটালিয়া এবং স্ত্রী আরশােলার ক্ষেত্রে ওভিপােজিটর বলে।
প্রশ্ন:৬
আরশােলার লালাগ্রন্থি কোথায় থাকে ?
উত্তর:
আরশােলার একজোড়া লালাগ্রন্থি গ্রাসনালির দু-পাশে বক্ষ গহ্বরে অবস্থিত।
প্রশ্ন:৭
হেপাটিক সিকার কাজ কী ?
উত্তর:
পাচক রস ক্ষরণ করা।
প্রশ্ন:৮
এরােলিয়াম কী ?
উত্তর:
আরশােলার পায়ের নখর বা ক্ল দুটির মাঝে যে ফাঁপা নরম গদির মতাে অংশে থাকে তাকে এরােলিয়াম বলে।
প্রশ্ন:৯
হেপাটিক সিকা কোথায় থাকে ?
উত্তর:
গিজার্ড ও মেসেনটেরনের সংযােগস্থলে 5-8টি হেপাটিক সিকা থাকে।
প্রশ্ন:১০
আরশােলার ক্রপের কাজ কী ?
উত্তর:
গৃহীত খাদ্যবস্তুকে সাময়িকভাবে সঞ্চয় করে।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১২[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৪[NEXT]
✸✸✸

Comments
Post a Comment