বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
ইলেকট্রন পরিহণ তন্ত্র (ETS) কোথায় সংঘটিত হয় ?
উত্তর:
ইলেকট্রন পরিবহণ তন্ত্রের ক্রিয়া মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ঘটে।
প্রশ্ন:২
দুগ্ধজাত পদার্থ উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর:
Lactobacillus lactis।
প্রশ্ন:৩
ইথাইল অ্যালকোহল উৎপাদনকারী ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম লেখাে।
উত্তর:
Saccharomyces cerevisiae।
প্রশ্ন:৪
RBC-তে ক্রেবস্ চক্র হয় না কেন ?
উত্তর:
পরিণত RBC-তে মাইটোকন্ড্রিয়া থাকে না বলে এতে ক্রেবস চক্র এবং (প্রান্তীয় শ্বসন) সংঘটিত হয় না।
প্রশ্ন:৫
TCA চক্রে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডগুলি কী ?
উত্তর:
সাইট্রিক অ্যাসিড, সিস্-অ্যাকোনাইটিক অ্যাসিড, আইসােসাইট্রিক অ্যাসিড ও অক্সালাে সাক্সিনিক অ্যাসিড।
প্রশ্ন:৬
সেলুলেজ (cellulase) উৎসেচক উৎপাদক একটি ছত্রাকের নাম লেখাে।
উত্তর:
Aspergillus oryzae।
প্রশ্ন:৭
ক্রেবস্ চক্রের বিক্রিয়াগুলি কোথায় ঘটে ?
উত্তর:
ক্রেবস্ চক্রের বিক্রিয়াগুলি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ঘটে।
প্রশ্ন:৮
স্ট্রেপ্টোমাইসিন উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর:
Streptomyces griseus।
প্রশ্ন:৯
অ্যাসিটিক অ্যাসিড উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর:
Acetobater aceti।
প্রশ্ন:১০
সবাত শ্বসনে প্রান্তীয় জারক বস্তুটি কী ?
উত্তর:
সবাত শ্বসনে প্রান্তীয় জারক বস্তুটি হল আণবিক অক্সিজেন (O2)।

Comments
Post a Comment