দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
উদ্ভিদের পাতার হলুদ হওয়াকে ক্লোরােসিস বলে। এটি ঘটে কোন্ মৌলের অভাবে ?
(a) সােডিয়াম
(b) ফসফরাস
(c) ম্যাগনেশিয়াম
(d) ক্যালশিয়াম
উত্তর: C
প্রশ্ন:২
উদ্ভিদদেহে মৌল আয়নের ভূমিকা হল—
(a) কোশপর্দার নতিমাত্রার তারতম্য বজায় রাখা
(b) কোশের মধ্যে জলের পরিবহণ প্রভাবিত করে
(c) কোশের আকার ও বৃদ্ধি নিয়ন্ত্রণ
(d) প্রত্যেকটি
উত্তর: D
প্রশ্ন:৩
'Heart rot of beet root' রোগটি কীসের অভাবে ঘটে—
(a) B
(b) Fe
(c) Mg
(d) Zn
উত্তর: A
প্রশ্ন:৪
ম্যাগনেশিয়ামের অভাবে উদ্ভিদদেহে কী ঘটে—
(a) প্লাজমােলাইসিস
(b) হাইড্রোলাইসিস
(c) ক্লোরােসিস
(d) নেক্রোসিস
উত্তর: C
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ মৌলটি, নাইট্রেট রিডাক্টেজ উৎসেচকের কাজে ব্যবহৃত হয় ?
(a) মলিবডেনাম
(b) জিংক
(c) লৌহ
(d) কপার
উত্তর: A
প্রশ্ন:৬
হাইড্রোপনিক্স পদ্ধতি ব্যবহৃত হয়—
(a) আংশিক নিমজ্জিত উদ্ভিদে
(b) মুক্ত ভাবে ভাসমান জলজ উদ্ভিদে
(c) বালিতে থাকা স্থলজ উদ্ভিদে
(d) বৃদ্ধিসহায়ক সুষম পুষ্টি উপাদানসমৃদ্ধ দ্রবণে রাখা উদ্ভিদে
উত্তর: D
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয় ?
(a) Ca
(b) P
(c) Mn
(d) N
উত্তর: C
প্রশ্ন:৮
উদ্ভিদের ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব হল—
(a) কোশগুলি সংঘবদ্ধ করে রাখা
(b) স্টোমাটার খােলা বা বন্ধ নিয়ন্ত্রণ করা
(c) ক্লোরােফিল গঠন
(d) DNA রেপ্লিকেশন
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোন্ মৌল ফসফোরাইলেশন বিক্রিয়ায় সাহায্য করে ?
(a) নাইট্রোজেন
(b) লৌহ
(c) ম্যাগনেশিয়াম
(d) ফসফরাস
উত্তর: D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন আবদ্ধকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ?
(a) Pseudomonas
(b) Rhodospirillum
(c) Azotobacter
(d) প্রত্যেকটি
উত্তর: D
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৭[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৯[NEXT]
✸✸✸

Comments
Post a Comment