ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
WBCS Special VSQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
গৌণ খাদক কাকে বলে ?
উত্তর: যে সকল খাদক প্রাথমিক খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে।
প্রশ্ন:২
জলচক্র কী ?
উত্তর: বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ পুনরায় বায়ুমণ্ডলে জলের আবর্তন।
প্রশ্ন:৩
শক্তিপ্রবাহ কী ?
উত্তর: বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তির উৎপাদক থেকে বিভিন্ন স্তরের খাদকে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া।
প্রশ্ন:৪
স্বভােজী কাকে বলে ?
উত্তর: যেসব জীব খাদ্য সংশ্লেষে সক্ষম।
প্রশ্ন:৫
বাস্তুবিদ্যার প্রাথমিক একক কোনটি ?
উত্তর: বাস্তুতন্ত্র।
প্রশ্ন:৬
পুষ্টিস্তর কী ?
উত্তর: পুষ্টির প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্রে জীবগুলিকে যেসব গােষ্ঠীভুক্ত করা হয়।
প্রশ্ন:৭
খাদক কাকে বলে ?
উত্তর: যেসব প্রাণী উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে।
প্রশ্ন:৮
কর্কর ভক্ষক কাদের বলা হয় ?
উত্তর: বিভিন্ন জলজ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যারা পচা জৈব বস্তুদের ভক্ষণ করে।
প্রশ্ন:৯
বাস্তুতন্ত্রের মােট উৎপাদন কাকে বলে ?
উত্তর: সালােকসংশ্লেষয়কালে যে পরিমাণ স্থৈতিক শক্তি খাদ্যে সঞ্চিত হয়।
প্রশ্ন:১০
বাস্তুতন্ত্রের বায়ােটিক উপাদানগুলি কী কী ?
উত্তর: স্বভােজী এবং পরভােজী উপাদান।
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕

Comments
Post a Comment