Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন

দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন  বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে?   Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q.  বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?   Α.  ৭৮.০৯%. Q.  বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?   Α.  ২০.৯৫%. Q.  বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত?   Α.  ০.৯৩%. Q.  বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?   Α.  ০.০৩%. Q.  বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়?   Α.  ছয়টি. Q.  ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত?   Α.  প্রায় ১৬-১৮ কিমি. Q.  উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়?   Α.  বায়ুর চাপ কমে যায়. Q.  ট্রপোপজ কাকে বলে?   Α.  ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q.  স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত?   Α.  ২০ থেকে ৪৫ কিমি পর্যন...

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[WBCS Special VSQs] Biology।। উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-৩

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান

প্রশ্ন:১

অভিমুখ উপরিপন্ন ও অভিমুখ তির্যকপন্ন কোন পাতায় দেখা যায় ?

উত্তর: 

অভিমুখ উপরিপন্ন— পেয়ারা; 

অভিমুখ তির্যকপন্ন— আকন্দ।


প্রশ্ন:২

সচূড় পক্ষল ও অচূড় পক্ষল পাতা কোন্ গাছে পাওয়া যায় ?

উত্তর: 

সচূড় পক্ষল— গােলাপ; 

অচূড় পক্ষল— তেঁতুল।


প্রশ্ন:৩

কোন্ গাছে পত্ৰনকশা দেখা যায় ?

উত্তর: 

মুক্তাঝুরি।


প্রশ্ন:৪

সমগ্র ফলক কণ্টকে পরিণত হয়েছে কোন্ উদ্ভিদে ?

উত্তর: 

ফণীমনসা।


প্রশ্ন:৫

জালকাকার অভিসারী এবং সমান্তরাল অভিসারী শিরাবিন্যাস কোন্ পাতায় দেখা যায় ?

উত্তর: 

জালকাকার অভিসারী— তেজপাতা; 

সমান্তরাল অভিসারী—বাঁশপাতা।


প্রশ্ন:৬

ত্রিফলক ও চৰ্তুফলক পাতা কোথায় দেখা যায় ?

উত্তর: 

ত্রিফলক— বেল; 

চৰ্তুফলক— শুশনি।


প্রশ্ন:৭

ফলাকাকার ও আকর্ষীভূত উপপত্র কোথায় দেখা যায় ?

উত্তর: 

ফলাকাকার— মটর; 

আকর্ষীভূত—কুমারিকা।


প্রশ্ন:৮

জালকাকার অপসারী এবং সমান্তরাল অপসারী শিরাবিন্যাস কোন্ পাতায় দেখা যায় ?

উত্তর: 

জালকাকার অপসারী— কুমড়াে পাতায়; 

সমান্তরাল অপসারী— তাল পাতায়।


প্রশ্ন:৯

বৃন্তলগ্ন ও বৃন্তমধ্যক উপপত্র কোথায় দেখা যায় ?

উত্তর: 

বৃত্তলগ্ন— গােলাপ; 

বৃন্তমধ্যক— রঙ্গন।


প্রশ্ন:১০

রক্তকরবীর পত্রবিন্যাস কীরূপ ?

উত্তর: 

আবর্ত পত্রবিন্যাস।





✸✸✸

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থানসেট-২[PREV]


উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থানসেট-৪[NEXT]

✸✸✸


    
  

Comments