বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
নীচের কোনটিতে নিমাটোড সংক্রমণ দেখা যায় ?
(a) ফুল
(b) মূল
(c) কাণ্ড
(d) পাতা
উত্তর: B
প্রশ্ন:২
অরগ্যানিক ফারমিং এর ক্ষেত্রে নিম্নের মন্তব্যগুলি [A - D] বিবেচনা কর—
(a) পেস্টিসাইডস এবং ইউরিয়া ব্যবহার করা যাবে না
(b) Bt কটনের মতাে জেনেটিকালি মডিফায়েড শস্য ব্যবহার করতে হবে
(c) অধিক ভিটামিন এবং খনিজ পদার্থ সম্পন্ন সবজি উৎপন্ন করে
(d) কেবলমাত্র স্বাভাবিকভাবে জোগানপ্রাপ্ত জৈবসার ব্যবহার করে
উত্তর: A
প্রশ্ন:৩
টিস্যু কালচার মাধ্যমের জীবাণু মুক্তকরণ করা হয়—
(a) সূক্ষ্ম সীভের দ্বারা পরিস্রুতকরণ করে
(b) –20°C তাপমাত্রায় মাধ্যমকে রেখে দিয়ে
(c) 120°C তাপমাত্রায় মাধ্যমের 15 মিনিটের জন্য অটোক্লেভিং করে
(d) মাধ্যমের সঙ্গে অ্যান্টিফাংগাল এজেন্ট মিশিয়ে
উত্তর: C
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ সম্পর্কটি সঠিক নয় ?
(a) পরাগধানী কালচার—হ্যাপ্লয়েড উদ্ভিদ
(b) দেহজ ভ্রূণ—অঙ্গজ কোশ থেকে উৎপন্ন ভ্রূণ
(c) সাইটোকাইন—মূলে ক্যালাসের সূচনা
(d) ক্যালাস—অবিভেদিত কলাকোশ
উত্তর: C
প্রশ্ন:৫
জীববিদ্যার যে শাখায় উদ্ভিদ ভ্যারাইটির উন্নতিসাধন সম্পর্কে আলােচনা করা হয়, তা হল—
(a) Plant breeding
(b) Agrology
(c) Serendipity
(d) Eugenics
উত্তর: A
প্রশ্ন:৬
"Jaya" এবং "Ratna" ভারতবর্ষে সবুজ বিপ্লায়নের জন্য গড়ে ওঠে, এগুলি হল—
(a) ধানের বিভিন্ন ধরন
(b) বাজরার বিভিন্ন ধরন
(c) ভুট্টার বিভিন্ন ধরন
(d) গমের বিভিন্ন ধরন
উত্তর: A
প্রশ্ন:৭
যে পদ্ধতিতে ভাজক কলা বিভাজন দশা হারিয়ে অবিভেদিত কলায় (ক্যালাস) পরিণত হয়, তাকে বলে—
(a) বিভেদন
(b) পুনর্বিভেদন
(c) বি-বিভেদন
(d) কোশীয় বিভেদন
উত্তর: C
প্রশ্ন:৮
এর মধ্যে কোন্ জোড়টি সঠিকভাবে সম্পর্কিত নয় ?
(a) Bombyx mori—রেশম
(b) Apis indica—মধু
(c) Pila globosa—মুক্ত
(d) Kenia lacca—লাক্ষা
উত্তর: C
প্রশ্ন:৯
পােলট্রির ভাইরাসঘটিত একটি রােগ হল—
(a) সালমােনেলােসিস
(b) কোরাইজা
(c) নিউ ক্যাসল ডিজিজ
(d) পাস্তুরেলোসিস
উত্তর: C
প্রশ্ন:১০
ধুতুরার হ্যাপ্লয়েড উৎপাদনে যে পদ্ধতি ব্যবহৃত হয়, তা হল—
(a) প্রােটোপ্লাস্ট কালচার
(b) মেরিস্টেম কালচার
(c) অ্যানথার কালচার
(d) ক্যালাস কালচার
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment