ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
মধু কী ?
উত্তর:
মধু মৌচাকের মৌ-প্রকোষ্ঠে অবস্থিত হলদে বা লালচে রঙের গাঢ় চটচটে তরল, যা প্রধানত শর্করা, খনিজ লবণ, ভিটামিন, উৎসেচক, অ্যাসিড ও রঞ্জক পদার্থ সহযােগে গঠিত।
প্রশ্ন:২
প্রণােদিত প্রজননের প্রধান সুবিধাগুলি কী ?
উত্তর:
প্রণােদিত প্রজননে বিশুদ্ধ ডিম সংগ্রহ করা যায়। ডিমের পরিমাণ বাড়ানাে যায় এবং ডিমপােনা পরিবহণের ঝামেলা এড়ানাে যায়।
প্রশ্ন:৩
হাপা কী ?
উত্তর:
মাছের প্রণােদিত প্রজননের জন্য নাইলনের জালের বা মার্কিন কাপড়ের তৈরি ওলটানাে মশারির মতাে যে আধার জলের মধ্যে টাঙানাে হয় তাকে হাপা বলে।
প্রশ্ন:৪
লিউকেমিয়ার জন্য দায়ী অঙ্কোজিন কোনটি ?
উত্তর:
ab1।
প্রশ্ন:৫
রয়েল জেলি কী ?
উত্তর:
শ্রমিক মৌমাছিদের গলবিল নিঃসৃত প্রােটিন জাতীয় যে খাবার মৌমাছিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাকে রয়েল জেলি বা রাজকীয় জেলি বলে।
প্রশ্ন:৬
কার্প কাকে বলে ?
উত্তর:
স্বাদু জলে বসবাসকারী যেসব মাছের মাথায় আঁশ থাকে না, চোয়ালে দাঁত থাকে না, অতিরিক্ত শ্বাসঅঙ্গ থাকে না, দেহগহ্বরে পটকা থাকে তাদের কার্প বলে।
প্রশ্ন:৭
ক্যানসার কোশগুলি উৎপত্তিস্থল থেকে সমগ্র দেহে ছড়িয়ে পড়াকে কী বলে ?
উত্তর:
মেটাস্ট্যাসিস।
প্রশ্ন:৮
মৌ-মােম কী ?
উত্তর:
শ্রমিক মৌমাছির অঙ্কদেশের উদরে অবস্থিত মােম গ্রন্থির ক্ষরণ বাতাসের সংস্পর্শে এসে যে হরিদ্রাভ বা কালচে ধূসর বর্ণের নমনীয় ও অদ্রবণীয় পদার্থে পরিণত হয় তাকে মৌ-মােম বলে।
প্রশ্ন:৯
হাপা কত প্রকারের ?
উত্তর:
হাপা দু-রকমের । যেমন—ব্রিডিং হাপা ও হ্যাচিং হাপা। ব্রিডিং হাপায় মাছের প্রজনন ঘটানাে হয় এবং হ্যাচিং হাপাতে মাছের ডিম ফোটানাে হয়।
প্রশ্ন:১০
প্রােপােলিস কী ?
উত্তর:
এটি একধরনের রজন। মৌমাছিরা বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করে মৌচাকের মেরামতির কাজ লাগায়। এটি মৌচাকের একপ্রকার উপজাত বস্তু যা অ্যান্টিবায়ােটিকরূপে ব্যবহৃত হয়।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment